দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:২১
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

কমিটি ভাঙ্গা-গড়ায় মিজানুরের কোটি টাকার বানিজ্য

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২২
এপ্রিল ১২, ২০২২ ০ কমেন্ট 575 ভিউস

আহাদুর রহমান জনি: ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের কমিটি ভাঙ্গাগড়া নিয়ে শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান গত ছয় বছরে অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। চলমান কমিটির কাছ থেকে ৯ লক্ষ টাকা ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দীর্ঘ দুই যুগেও ভোমরা স্থল বন্দরের এ সংগঠনটি নির্বাচনের মুখ দেখেনি।
ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের অধিকাংশ সদস্যের অভিমত দীর্ঘ দুই যুগেও সংগঠনটি নির্বচনের মুখ দেখতে না পারার মূলে খুলনা শ্রম অধিদপ্তরের সীমাহীন ঘুষ বাণিজ্য। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটির আহবায়ক হন হাবিবুর রহমান। ৯৯ সালে ঐক্যমতের ভিত্তিতে কমিটির সভাপতি নির্বাচিত হন রনজিত কুমার ঘোষ। ২০০০ সালে সভাপতি হন হাবিবুর রহমান হাবিব, ২০০৬ সালে সভাপতি মনোনিত হন আলহাজ্ব আব্দুস সবুর।
২০০৮ সালে সভাপতি পদে মনোনিত হন আশরাফুজ্জামান আশু, ২০১২ সালে সভাপতি মনোনিত হন মোঃ নিছার উদ্দীন আহমেদ, ২০১৫ সালে আহবায়ক মনোনিত হন নাছিম ফারুখ খান মিঠু। ২০১৫ সালে সভাপতি মনোনিত হন কাজী নওশাদ দিলওয়ার রাজু, ২০১৮ সালে সভাপতি মনোনিত হন এইচএম আরাফাত এবং ২০২০ সালে সভাপতি মনোনিত হন নওশাদ দিলয়ার রাজু। সর্বশেষ সাধারণ সভা থেকে গঠিত নওশাদ দিলওয়ার রাজু, মোস্তাফিজুর রহমান নাছিমের কমিটি অবৈধ দাবী করে জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। শুনানি অন্তে রাজু-নাছিমের কমিটিকে অবৈধ ঘোষণা করেন আদালত। পরে শ্রম অধিদপ্তরে দেন-দরবার করে পাঁচ লক্ষ টাকা খরচ করার পর নতুন করে ৩০ নভেম্বর ৫ সদস্যের আহবায়ক কমিটির আহবায়ক হন এজাজ আহম্মেদ স্বপন। ৫ সদস্যের অন্যান্যরা হলেন আশরাফুজ্জামান আশু, রামকৃষ্ণ চক্রবর্তী, এএসএম মাকছুদ খান, ও মিজানুর রহমান।
৫ সদস্যের এই কমিটি গঠনের জন্য পরিচালক মিজানুর রহমান ২৮ নভেম্বর ২ লক্ষ টাকা, ২৯ নভেম্বর ১ লক্ষ টাকা ও ৩০ নভেম্বর গ্রহণ করেন ২লক্ষ টাকা। পরে আবার আহবায়কের পদ নিয়ে জটিলতা তৈরি হলে আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তীর নিকট থেকে ২৬ মার্চ ১লক্ষ ৮০ হাজার টাকা গ্রহণ করেন পরিচালক মিজানুর রহমান এবং নিজ মোবাইল নম্বরে (০১৭১২-৬১৭৫৯৭) বিকাশের মাধ্যমে গ্রহণ করেন যথাক্রমে ১০,৫০০ (দশ হাজার পাঁচশত টাকা), সময় বিকাল ৪:২৫ মিনিটে ০১৯৫২-৮২৪৫৭৮ নম্বর মোবাইল থেকে এবং একই দিনে ০১৯৬০-১৬২৪৪৪ নম্বর মোবাইল থেকে ৯,৫০০(নয় হাজার পাঁচশত টাকা)। এছাড়াও প্রতিটি জাতীয় দিবসে ৫০ হাজার এবং প্রতি সপ্তাহে ১০ হাজার টাকা গ্রহণ করেছেন মিজানুর রহমান।
২০১৬ সালে খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেন মিজানুর রহমান। তার যোগদানের পর থেকে ভোমরা স্থল বন্দরের সিএন্ডএফ এজন্টস্ এসোসিয়েশনের ৪টি কমিটি গঠন হয়েছে। এসব কমিটি অনুমোদনের সময় তিনি কমপক্ষে পাঁচলক্ষ টাকা ঘুষ আদায় করেছেন কমিটির কর্মকর্তাদের নিকট থেকে। সর্বশেষ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নির্বাচন এড়িয়ে যেন-তেন করে একটি কমিটি গঠনের প্রক্রিয়া করে দেবেন বিনিময়ে তাকে গুনতে হবে ২০ লক্ষ টাকা।
গত ৬ বছরে পরিচালক পদে থেকে খুলনা বিভাগের ১০ জেলার সংশ্লিষ্ট দপ্তরের অধীনস্থ সংগঠন থেকে কাড়িকাড়ি টাকা ঘুষ আদায় করে যাচ্ছেন মিজানুর রহমান। ভোমরা স্থল বন্দরে অন্তত ৮টি এমন সংগঠন আছে। গত ৬ বছরে মিজানুর রহমান অন্তত ২০ কোটি টাকা ঘুষ আদায় করেছেন বলে অভিযোগ আছে।

এ বিষয়ে শ্রম অধিদপ্তরের পরিচালন মিজানুর রহমান সব অভিযোগ অস্বীকার করে সাতনদীকে বলেন, আমি আদালতের আদেশ পালন করেছি মাত্র।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পল্লী চিকিৎসক আজগার আলীর মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রয়োগে রোগীর জীবন হুমকির মুখে
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন-২০২২-২৩

রিলেটেড পোস্ট

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting