দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৫৮
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...
জ্বালানি তেলের দাম উর্ধ্বমুখী, সমাধান কী?
ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালার জেলে পল্লীর সেই মারুফার মেডিকেল পড়ার দায়িত্ব নিলেন সাতক্ষীরার ডিসি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২২
এপ্রিল ১০, ২০২২ ০ কমেন্ট 455 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মেডিকেলে চান্স পাওয়া সাতক্ষীরার তালা জেলে পল্লীর সেই দরিদ্র পরিবারের মারুফা খাতুনের পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। তিনি তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। রোববার বেলা একটার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দিয়ে তিনি এ ঘোষনা দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এ সময় বলেন, গরীব পরিবারের মেধাবী মেয়ে মারুফা খাতুন। মৎস্যজীবী বাবার কষ্টের উপার্জিত টাকায় লেখাপড়া চালিয়ে সাতক্ষীরা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। তিনি বলেন, মেডিকেল পড়াকালীন সময়ে লেখাপড়ার যত খরচ তার পুরোটাই রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার লেখাপড়ার দায়িত্ব নেয়া হয়েছে। মারুফার মেডিকেল পড়া শেষ না হওয়া পর্যন্ত যখন যিনি সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনিই তার এই খরচ বহন করবেন।

মারুফার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, মারুফা খাতুনের বাবা আজিত বিশ^াস, মা তাছলিমা বেগম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস, তালা মহিলা কলেজেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ক্রিড়া শিক্ষক গাজী নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের আজিত বিশ^াসের মেয়ে মারুফা খাতুন ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তার মেরিট পজিশন ৩৫৩৪। মারুফা ২০১৯ সালে তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে তালা মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক এক
পরবর্তী পোস্ট
অনিয়মের পিচঢালাই চলছে এলজিইডি নির্মিত বিতর্কিত সড়কে

রিলেটেড পোস্ট

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting