দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:০৬
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

মনিরামপুর উপজেলার ম‚ল ফটকেই যানজট

কর্তৃক SK Ferdous ফেব্রুয়ারি ৭, ২০২২
ফেব্রুয়ারি ৭, ২০২২ ০ কমেন্ট 413 ভিউস

মনিরামপুর সংবাদদাতা:

ছবির এই চিত্র দেখলেই যে কেউ মনে করবে এটা হয়তো রাজধানী ঢাকা শহরের অলিগলির যানজট এর চিত্র। কিন্তু না, এই চিত্র টি যশোর-চুকনগর সড়কের মণিরামপুর পৌর শহরে বর্তমান যানজট সমস্যার চিত্র যা ইতিমধ্যে চরম সীমায় পৌঁছে গেছে। মণিরামপুর বাজারের বুকচিরে চলে গেছে যশোর-সাতক্ষীরা মহাসড়ক। একে তো ছোট সরু রাস্তা নেই কোন ফুটপাত, তার ওপর রাস্তার উভয় পার্শ্বে অপরিকল্পিত দোকানপাট, যত্রতত্র অটো, ইজিবাইক, ভ্যান ষ্ট্যান্ড আর ষ্ট্যান্ড ছাড়াই যেখানে-সেখানে যশোর-কেশবপুর-চুকনাগর গামী বাসগুলোর লোক উঠানামা তো লেগেই আছে। 

মণিরামপুর পৌর শহর “ক” শ্রেণীর পৌরসভা হলেও এই শহরের গুরুত্বপ‚র্ন মোড়গুলোতে নেই কোন ট্রাফিক পুলিশ। এই আজব শহরের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত ভ্যানে মাত্র ৫ মিনিটের রাস্তা পার হতে এখন সময় লাগে ৩৫- ৪০ মিনিট। ভ‚ক্তভোগী এক পথচারী অভি তার ফেসবুকে দুঃখ প্রকাশ করে লিখেছেন এটা আমাদের জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার। আমি মণিরামপুরে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত এসেছি একটা জরুরী কাজে যেখানে ৫ মিনিটের রাস্তা সেখানে প্রায় ৪০ মিনিট অতিক্রম হয়ে গেলো আমি এখানো থানা মোড় পার হতে পারলাম না।

দক্ষিণ বঙ্গের ঐতিহাসিক যশোর জেলার মণিরামপুর উপজেলা দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম উপজেলা। ১৭ টি ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত মণিরামপুর উপজেলায় বিভিন্ন শ্রেনী পেশার অন্ততঃ সাড়ে ৬ লক্ষ মানুষের বসবাস। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মণিরামপুর পৌর-শহরের বুকচিরে চলে গেছে সাতক্ষীরা-যশোর-ঢাকা মহাসড়কটি যা অত্যন্ত জনবহুল। এই সড়কটিতে প্রতিদিন ঢাকা ও সাতক্ষীরাগামী পরিবহন সহ পন্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, ভ্যান, নছিমন-করিমন, ইজিবাইক, মোটরসাইকেল, স্কুটার, ইঞ্জিন ভ্যানসহ নানা ধরনের যানবাহন মণিরামপুর থেকে বিভিন্ন রুটে চলাচল করে।

মণিরামপুর বাজারে গড়ে উঠেছে একটি বিশাল পাইকারী কাঁচাবাজার ও পাইকারী মাছ বাজার যেখানে মণিরামপুর উপজেলাসহ পাশের কেশবপুর, অভয়নগর, ঝিকরগাছা, ডুমুরিয়া ইত্যাদি উপজেলা এবং ঢাকা, খুলনা সহ বিভিন্ন শহরের ক্রেতা-বিক্রেতারা কাঁচামাল ও মাছ কেনা-বেচার উদ্দেশ্যে বিভিন্ন যানববাহন নিয়ে আসে। এছাড়া সড়কটির পাশ্বেই সপ্তাহে শনি ও মঙ্গলবার বিশাল পশু হাট, ধানের বাজার বসে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। যার ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা, শিক্ষক-শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও চাকরীজীবীদের অফিসের দেরী হয়ে যায় আর সড়ক দ‚র্ঘটনা তো নিত্যনৈমিত্তিক ব্যাপার।

২০২০-২১ অর্থবছরে ৩৬৬ কোটি টাকা বরাদ্দে যশোর-চুকনগর- সাতক্ষীরা ৩৮ দশমিক ২৬৫ কিলোমিটার দীর্ঘ এ সড়ক প্রশস্তকরণের কাজ প্রায় ৭০ ভাগ সম্পন্ন হলেও মণিরামপুর পৌর শহরের দক্ষিণ মাথার ঈগল কাউন্টার থেকে উত্তর মাথার ধান হাট পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কোন উদ্যোগ নেই। এমন কি এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও কিছুই বলতে পারেন না বলে জানান।

এই অবস্থায় মণিরামপুরবাসীর প্রাণের দাবী শহরের বুকচিরে যাওয়া যশোর-সাতক্ষীরা মহাসড়কটি উভয় পার্শ্বে বর্ধিত করন এবং শহরের পার্শ্ব দিয়ে দ্রæত একটি বাইপাস সড়ক নির্মান করা। দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটের সময় সড়ক নির্মান ও রাস্তা বর্ধিতকরার প্রতিশ্রুতি দেয়। বাইপাস সড়ক নির্মানের জন্য কখনও শহরের পশ্চিম পার্শ্ব আবার কখনও শহরের প‚র্ব পার্শ্ব কয়েকবার মাপামাপি করতেও দেখা গেছে। কিন্তু বাস্তবে এটা এখনও আলোর মুখ দেখেনি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা উপজেলায় ভুট্টা চাষীরা সফলতার পথে
পরবর্তী পোস্ট
বাল্যবন্ধুদের মিলন মেলায় ভুলে গেলেন কে এমপি, কে শ্রমিক আর কে ছোট-বড়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting