দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:২৭
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর
কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত
নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...
ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়
কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল...
সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

বে-পরোয়া গ্যাং লিডার জয়কে রুখবে কে?

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৯, ২০২২
জানুয়ারি ১৯, ২০২২ ০ কমেন্ট 347 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলেজ ছাত্র সাজিদ হত্যা চেষ্টা মামলার চার্জশীটভুক্ত আসামী কিশোর গ্যাং লিডার আল হেলাল জয় সাতনদী সম্পাদক হাবিবুর রহমানকে হত্যার হুমকি দিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মুনজিতপুরের নিজ বাসভবনের সম্মুখেই প্রকাশ্যে কোপা প্রদর্শন করে হাবিবুর রহমানকে কোপানোর হুমকি দেয়। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


প্রত্যক্ষদর্শী ও জিডি সূত্রে জানা যায়, ঘটনার সময় আপন বড়চাচী আরিনা খাতুনকে আচমকা মারপিট শুরু করে আল হেলাল জয়। এ সময় প্রতিবাদ করে চাচাতো চাচা আমিনুর রহমান ও মমিনুর রহমান। আল হেলাল জয় প্রতিবাদ করতে আসা আমিনুর রহমান ও মমিনুর রহমানকেও মারধোর শুরু করে। জয় ইট এবং লোহার রড তুলে আমিনুর ও মমিনুরকে মারতে উদ্যত হয়। এসময় সম্পাদক হাবিবুর রহমান জয়কে নিবৃত করার চেষ্ট করে। এতে ক্ষিপ্ত হয়ে জয় বলে তুই পূর্বেও আমার বিরুদ্ধে নিউজ করেছিস বলে বাড়ি থেকে কোপা নিয়ে আসে। এসময় তার আপন চাচা জাহাঙ্গীর হোসেন খোকনও জয়ের সাথে কন্ঠ মিলিয়ে সম্পাদক হাবিবুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেয়। উপস্থিত লোকজন জয়কে টেনে হিচড়ে বাড়ির মধ্যে নিয়ে যায়। এসময় হাবিবুর রহমান মোবাইল ফোনে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ গোলাম কবীরকে বিষয়টি জানান। তিনি হাবিবুর রহমানকে পরামর্শ দেন ডিউটি অফিসারের সাথে কথা বলতে। ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করার পৌণে একঘন্টা পর সাদা পোশাকে একজন এএসআই ঘটনাস্থলে আসলেও হাবিবুর রহমানকে তিনি খোঁজ করেননি। পরে পুলিশের উপস্থিতি জানতে পেরে হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে হত্যার হুমকি দেয়ার বিষয়টি জানান। এসময় ওই পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি আমি মিটমাট করে দিচ্ছি। তিনি এও বলেন, আমি এখানকার ভাড়াটিয়া। ওই পুলিশ কর্মকর্তার উপস্থিতিতেই জাহাঙ্গীর হোসেন খোকন হাবিবুর রহমানকে অপমান সূচক কথা বলেন। কিন্তু পুলিশ কর্মকর্তা নিরব দর্শক ছিলেন। তাৎক্ষনিকভাবে বিষয়টি মোবাইল ফোনে ওসি গোলাম কবীরকে জানান সম্পাদক হাবিবুর রহমান এবং তিনি অন্য কোন অফিসারকে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ জানান।
এদিকে ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তা চলে যাওয়ার সাথে সাথেই আল হেলাল জয় সাতনদীর সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে উদ্দেশ্য করে বলে, ‘মাহফুজ ভাই পত্রিকায় নিউজ হলে সম্পাদক হাবিবুর রহমানকে কোপা দিয়ে কোপাব। সে ইতোপূর্বেও আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে।’
এরপর হাবিবুর রহমান থানায় গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি জিডি এন্ট্রি করেছেন।
উল্লেখ্য, কয়েকমাস আগে শহরের কাটিয়ার ব্যবসায়ী মনিরুজ্জামানের কলেজ পড়–য়া পুত্র শেখ সানজিদ আল সাজিদকে তার বাড়ির সামনেই আল হেলাল জয় ও তার কিশোর গ্যাংয়ের সহযোগীরা কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। এ ঘটনায় মনিরুজ্জামান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তপূর্ব আসামীদের বিরুদ্ধে আদালতে চ‚ড়ান্ত রিপোর্ট দাখিল করেছে। মামলাটি এখন আদালতে বিচারাধীন। আল হেলাল জয় নিয়মিত মাদক সেবন করে। তার নিজ বাড়িতেই মাদকের আসর বসায়। তাদের একটি তিনতলা ভবনে সদর থানার একাধিক পুলিশ অফিসার ভাড়াটিয়া হিসাবে আছে। ওইসব পুলিশ কর্মকর্তাদের সাথে সখ্যতা থাকায় জয় অনেকটা বে-পরোয়া। প্রতিবেশীরা ভয়ে কেউ মুখ খুলতে পারেনা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অমল সেন এর মৃত্যু বার্ষিকী পালিত
পরবর্তী পোস্ট
দৈনিক পত্রদূতের মনগড়া খবরের নিন্দা ও প্রতিবাদ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল...

জুন ১৩, ২০২৬

সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting