দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:১৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

ঈশ্বরীপুর ইউপিতে নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে মারপিট ও ভাংচুরের হুমকির অভিযোগ

কর্তৃক SK Ferdous জানুয়ারি ৮, ২০২২
জানুয়ারি ৮, ২০২২ ০ কমেন্ট 395 ভিউস

নিজস্ব প্রতিবেদক: 

সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউপিতে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না দেওয়া, মারপিট এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের হুমকিসহ সহিংসতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি এম সাদেকুর রহমান সাদেক। 

লিখিত অভিযোগে তিনি বলেন, ৫ জানুয়ারী ২২ তারিখে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করি। আমার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী এড. জি এম শোকর আলীর কাছে পরাজিত হই। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। কিন্তু দু:খ জনক বিষয় হলো নির্বাচনে আমার পক্ষে যারা কাজ করেছিলেন নির্বাচনের পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন না। অনেকই ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে পারছে না।

নির্বাচন পরবর্তীতে সহিংতায় উত্তেজিত হয়ে পড়েছে ইউনিয়নটি। নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে নির্বাচনের পরের দিন ধুমঘাট এলাকার মনিন্দ্র মন্ডলকে মারপিট করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর পক্ষের লোক খোকন সরদার। এছাড়া বংশীপুর গ্রামের চাল ব্যবসায় আমজাদ আলী ও শুকুর আলীর ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দিচ্ছে না চেয়ারম্যানের লোক ফিরোজ, হালিম, শহিদুল ও আলমগীরসহ কতিপয় ব্যক্তি। এছাড়া ৭জানুয়ারি ধুমঘাট এলাকার বেলালকে পিটিয়ে জখম করে চেয়ারম্যানের পক্ষের সমর্থক আ: জলিল, আ:রহিম এবং ওমর ফারুকসহ কতিপয় ব্যক্তি।

৮জানুয়ারি চেয়ারম্যানের কর্মী ফিরোজ, নুরুল ও হোসেন বংশীপুর গ্রামের রফিকুল হাজীকে মারপিট করে অপমানিত করে। আমার নিজের ভাই আ: হালিম তার ঔষধের দোকানও খুলতে পারছে না ওই সকল হিং¯্র প্রকৃতির ব্যক্তির কারণে। তারা প্রতিনিয়ত খুন জখমসহ নানান হুমকি – ধামকি প্রদর্শন করে যাচ্ছেন। আমার কর্মী সমর্থকদের অনেকই ইতোমধ্যে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন ওই সব ব্যক্তিদের হুমকি-ধামকি এবং মারপিটের কারনে।

নির্বাচনে একজন জিতবে একজন হারবে। কিন্তু তাই বলে পরাজিত প্রার্থীর পক্ষে কাজ করার অপরাধে তাদের মারপিট করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, খুন জখমের হুমকি দিতে হবে। এটি কিভাবে হতে পারে। এবিষয় নিয়ে নির্বাচিত চেয়ারম্যানের সাথেও কথা বলেছি।

তিনি বিষয়টি দেখার আশ্বাস দিলেও এখনো কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমার কর্মী সমর্থকরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তিনি এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কর্মী সমর্থকদের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির নব-গঠিত কমিটির অভিষেক
পরবর্তী পোস্ট
কুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সোবহান রাতেও অফিস করছেন!

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting