দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৪
অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
শ্যামনগরে অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা...
খুলনায় তিন স্থানে গুলি, আইসিইউতে সাবেক ছাত্রদল নেতা:...
শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন: নিরাপত্তার দাবী জেলে-বাওয়ালিদের
মাদক সেবনকালে সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৩! ভ্রাম্যমাণ...
তালায় জাতীয় পার্টির নেতার মৃত্যু: দাফন সম্পন্ন
তালায় আট শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবীদের পাশে জেলা পরিষদ, পেল...
পারুলিয়াকে আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে...
সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে ঘুষের টাকা সহ এক দালালকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদন্ড!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৩, ২০২১
অক্টোবর ১৩, ২০২১ ০ কমেন্ট 324 ভিউস

হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- নাম-ই জারি করার নামে অফিসে দেওয়ার সময় ২৩ হাজার ঘুষের টাকাসহ জমিন কারিকর (৪০) নামে এক দালালকে পুলিশ হাতেনাতে আটক করলেও ঘুষখোর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। খবর পেয়ে উপজেলা ভূমি অফিসে এসে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি খন্দকার রবিউল ইসলাম আটককৃত জমিন কারিগরকে ভ্রাম্যমান আদালতে দোষ স্বীকার করায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে ১৩ অক্টোবর বুধবার বেলা ১২টার সময় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জমিন কারিকর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত জামাত আলীর পুত্র। ঘুষ লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান ও উপ পরিদর্শক মনির হোসেন সঙ্গীয় ফোর্স এবং সাংবাদিকদের সাথে নিয়ে অভিযান চালিয়ে ঘুষের নগদ ২৩ হাজার টাকা ১২টি নাম ই জারি ফাইল সহ তাকে হাতেনাতে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাথে ভূমি অফিসে এসে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত জমিন কারিগর সাংবাদিকদের জানায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নাম জারি বা মিউটেশন করার জন্য ১২ ফাইল প্রধান অফিস সহকারী নজরুল ইসলাম, সায়রাত সহকারী সরোয়ার, আব্দুর রহমান এবং প্রসেস সার্ভেয়ার শাহজাহানকে টাকা দেওয়ার জন্য উপজেলা ভূমি অফিস ঢুকলে তাকে আটক করা হয়। কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে মিউটেশন ডিসিআর, নিতে গেলে টাকা ছাড়া কাজ হয়না। দালালদের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বছরের পর বছর ৯ থেকে ১০ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে আসছে। বিষয়টি ওপেন সিক্রেট হলেও উপজেলা ভূমি কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে থাকে। সরাসরি কোনো ভূমি কর্মকর্তার নিকট কোন কাজ নিয়ে গেলে তাকে নানা অজুহাতে ঝামেলা পোহাতে হয়। তাই ঝামেলা থেকে বাঁচতে বাধ্য হয়ে দালালদের মাধ্যমে চুক্তিভিত্তিক টাকা দিয়ে কাজ করে নিতে হয়। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা বাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে ইউপি নির্বাচনে ১২ ইউনিয়নের ৬৪ জন প্রার্থী নৌকায় উঠতে দৌড়ঝাঁপ
পরবর্তী পোস্ট
আওয়ামীলীগে অগঠনতান্ত্রিক ভাবে প্রার্থী নির্বাচনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ!

রিলেটেড পোস্ট

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

অক্টোবর ২৯, ২০২৬

সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে

অক্টোবর ২৮, ২০২৬

মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির...

অক্টোবর ২৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ...

অক্টোবর ২৭, ২০২৬

দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

অক্টোবর ২৬, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

অক্টোবর ২৫, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নির্মাণে লাখ টাকার দুর্নীতি, ঠিকাদারের সরল...

অক্টোবর ২৫, ২০২৬

নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা:...

অক্টোবর ২৩, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting