দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৩
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মূখে সাতক্ষীরার উপকূলীয় মানুষের জীবন-জীবিকা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১০, ২০২১
অক্টোবর ১০, ২০২১ ০ কমেন্ট 317 ভিউস

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের সর্ব দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ সাতক্ষীরার উপকূলীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মূখে। উপকূলীয় উপজেলা আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগরের কৃষি, জীববৈচিত্র, পরিবেশ এবং জনস্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। গত কয়েক দশক ধরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল নিমজ্জ্বিত ও লবণাক্ত পানি বৃদ্ধিসহ প্রতি বছর ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ¡াসের আঘাতে এ অঞ্চল ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। ফলে এখানকার মানবসম্পদ ও অর্থনীতি আজ হুমকির মূখে। নদী ও প্রকৃতির সাথে লড়াই করে টিকতে না পেরে হাজার হাজার উপকূলবাসী বাপ-দাদার ভিটামাটি ছেড়ে অন্যত্র বসবাস করছে।

জানা গেছে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ ও ২ এর অধীনে জেলায় উপকূলীয় বেড়িবাঁধ রয়েছে ৬৮০ কিলোমিটার। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডে-১ এর আওতায় রয়েছে সাতক্ষীরা সদর (আংশিক), দেবহাটা, কালিগঞ্জ এবং শ্যামনগর (আংশিক) ৩৮০ কিলোমিটার বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ড-২ এর আওতায় তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর (আংশিক), আশাশুনি ও শ্যামনগর (আংশিক) উপজেলায় ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ৬০ এর দশকে নির্মিত ওয়াপদার এই বাঁধ এখন উপকূলের মানুষের জন্য নিরাপদ নয়। এসব বেড়িবাঁধের মধ্যে শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৫৮টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। ঘূর্ণিঝড় ও কপোতাক্ষ, খোলপেটুয়াসহ বিভিন্ন নদ-নদীর উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে আবারও প্লাবিত হওয়ার শংকায় রয়েছে। প্রলয়ংকারি ঘূর্ণিঝড় ইয়াসের প্রায় চার মাস অতিবাহিত হলেও সাতক্ষীরার আশাশুনি  উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর, কুড়িকাহুনিয়া, কল্যাণপুর, নাকনা, সনাতনকাটি, প্রতাপনগর পশ্চিম ও পূর্বর্ প্রতাপনগর এলাকার ২৫ হাজার মানুষ এখনো লোনা পানির জোয়ার ভাটার মধ্যে বসবাস করছে। কপোতাক্ষ নদ এবং খোলপেটুয়া নদীর নোনা পানি প্রতানগরের বন্যতলা এবং কুড়িকাউনিয়া বাঁধ দিয়ে প্রবশ করে পুরো এলাকা জোয়ার ভাটা চলছে। ইউনিয়নের রাস্তা ঘাট, ঘরবাড়ির আঙ্গিনা পানিতে ডুবে আছে। চরম দূর্ভোগ নিয়ে বসবাস করতে হচ্ছে ভূক্তভোগীদের। এসব বানভাসি মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হতে হয় বাঁশ ও কাঠের ভেলা অথবা নৌকায়। এখানকার ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের দাবি ৪০ ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়ে অবস্থান নিয়েছেন অন্যত্র। আর ২০ ভাগ মানুষ বসবাস করছে জেগে থাকা বেঁড়িবাধের উপর টংঘর বেঁধে। আর বাকীরা নদীর জোয়ার ভাটার পানির মধ্যে বসবাস করছে চরম দূর্ভোগ আর কষ্টে।

প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর ৮নং ওয়ার্ডের বাসিন্দা ৮২ বছরের বৃদ্ব আজিবর গাজী বলেন, প্রতাপনগরের এত ভয়াবহ খারাপ অবস্থা আগে কখনো দেখিনি। গত ৮ অক্টোবর শুক্রবার প্রবল জোয়ারে খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায় প্রতাপনগর গ্রামের ঐতিহ্যবাহী হাওলাদার বাড়ি বায়তুন নাজাত জামে মসজিদটি। এলাকায় কেউ অসুস্থ হলে নৌকা করে অনেক কষ্টে নিয়ে যেতে হয় উপজেলা হাসপাতালে। মৃত্যু হলে মাটি দেওয়ার মতো কোন উচু জায়গা নেই। সব পানিতে তলিয়ে আছে। চারিদিকে পানি আর পানি। নোনা পানির কারনে ফসল ফলে না। তাই কর্মহীন মানুষ। কাজ নেই, খাদ্য ও খাবার পানি সংকট। অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। অনেকে সাইক্লোন সেন্টার এবং ওয়াপদার বেড়িবাঁধের উপর আশ্রয় নিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। অনেকে এখনও বাড়ি ফিরতে পারেনি। আমরা ত্রাণ চাই না, আমাদের একটাই দাবী টেকসই বেঁড়িবাধ।

আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী জানান, সাতক্ষীরার উপকূলে প্রায় ২৫ শতাংশ স্থানে বেড়িবাঁধের চিহ্ন বিলিন হয়েগেছে। ৫০ ভাগ বেড়িবাঁধ কম-বেশি বিধ্বস্ত ও জরাজীর্ণ। পানি উন্নয়ন বোর্ডের একশ্রেণির অসৎ প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী-ঠিকাদার মিলে সংঘবদ্ধ চক্র বেড়িবাঁধ নির্মাণের নামে নয়-ছয় করেই সারাবছর করেন সংস্কারের কাজ। পাউবো কর্মকর্তাদের যোগসাজসে নামমাত্র কাজ করেই বিল মোটা অঙ্কের টাকা উত্তোলন করেন ঠিকাদাররা। ফলে ভাঙাচোরা বেড়িবাঁধ উপকূলবাসীর মরণফাঁদে পরিণত হয়েছে। বেড়িবাঁধ সংস্কার, জোড়াতালি মেরামত কাজের মান নিয়ে উপযুক্ত তদারকি, যাচাই, স্বচ্ছতা, জবাবদিহিতার কোন সুষ্ট ব্যবস্থা নেই। যার ফলে মানসম্মত কাজ না হওয়ায় বেড়িবাঁধ টিকছে না। এসকল দায়সারা গোছের কাজের কারনে বিপন্ন উপকূল বাসির জীবন জীবিকা।

সাতক্ষীরা জেলা প্রশাসনের তথ্য মতে, আম্ফানের আঘাতে সাতক্ষীরায় ১৬ জনের প্রাণহানি ঘটে। ৮৩ হাজার ৪৩১টি ঘরবাড়ি বিধ্বস্থ হয় ও ৮১ কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সাড়ে ৫৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ১৭৬ কোটি ৩ লাখ টাকা মৎস্য খাতে ও কৃষিতে মোট ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা এবং প্রাণিসম্পদে ৯৫ লাখ ৩৮ হাজার ৬১৬ টাকার ক্ষতি হয়।

এর আগে ২০১৯ সালের ১১ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। হাজার হাজার বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়। ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা ইত্যাদি ক্ষতির পাশাপাশি ১৮ জনের প্রাণহানি ঘটে।

একই বছরের ১২ মে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ৫৩৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়। চলতি বছরের ২৬মে ঘূণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ¡াসে আবারও রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরের তোয়া কাঁচা বাজারের বিষয়ে তদন্ত সম্পন্ন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting