দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:১০
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে ভাইয়ের জমি দখল, ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৫, ২০২১
সেপ্টেম্বর ২৫, ২০২১ ০ কমেন্ট 279 ভিউস

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ: কালিগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে মেজো ভাই আব্দুস সালামের জমি জোরপূর্বক দখল করে দোকানঘর ও বসত বাড়ি নির্মাণের ছবি তুলতে গিয়ে দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিবেদক হাবিবুল্লাহ বাহার ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিবেদক শিমুল হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা চালায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী আব্দুস সালাম জানান, আমি খুলনাতে সড়ক ও জনপথ বিভাগে চাকুরী করার সুবাদে আমার বড় ভাই কালাম আমার ১৫ শতক জমি জোরপূর্বক দখল করে দোকান ঘর ও বাড়ি নির্মাণ কাজ করছে। বাঁধা প্রদান করতে গেলে সে আমার পরিবারবর্গের প্রাণনাশের হুমকি প্রদান করে এবং স্থানীয় ভাড়াটিয়া ক্যাডার বাহিনীর ভয় দেখাতে থাকে। উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান রহিয়াছে ও উভয় পক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় আদেশ প্রদান করে গত  ১৩/০৯/২০২১ ইং তারিখে। কিন্তু আমার ভাই আবুল কালাম আজাদ (৫০) ও তার ছেলে মাসুদ রানা (২২) স্থানীয় কিছু ক্যাডার বাহিনী নিয়ে আমার জমি দখল করে দোকান ঘর ও বসতবাড়ি নির্মাণ করতে থাকে। বিষয়টি প্রশাসন কে অবগত করার পরও কোন লাভ হয়নি। বিষয়টি আমি সাংবাদিকদের জানাই। সাংবাদিকরা বিষয়টি জানার পরে সরেজমিনে জোরপূর্বক ঘর নির্মাণের ছবি তোলার জন্য ঘটনাস্থলে যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে মাসুদ রানা অকথ্য ভাষায় গালিগালাজ, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও সাংবাদিকদের শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা চালায়। এক পর্যায়ে সাংবাদিকরা নিজেকে রক্ষার্থে প্রতিহত করার চেষ্টা চালায়। পরবর্তীতে সাংবাদিকদের সাথে চাঁদাবাজি মামলার হুমকি ও স্থানীয় ক্যাডার বাহিনী দিয়ে জীবননাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় আবুল কালাম আজাদ ও আব্দুস সালামের পিতা পিয়ার আলী সাংবাদিকদের জানান, আমি সন্তানদের জমি জায়গা উভয়পক্ষের সমানভাবে ভাব করিয়া দিয়েছি। কিন্তু আমার বড় ছেলে আবুল কালাম আজাদ মেজো ছেলে আব্দুস সালামের ১৫ শতক জায়গা জোরপূর্বক দখল করে দোকান ঘর ও বসতবাড়ি নির্মাণ করছে। এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও চাঁদাবাজি মামলার হুমকি বিষয়টি খুবই দুঃখজনক। আমি কয়েকবার বাঁধা প্রদান করিতে গেলে পিতা হিসেবে আমাকে অসম্মান, গালিগালাজ ও গায়ে হাত তোলার চেষ্টা চালায়। বিষয়টি আমি প্রশাসনের কাছে বিচারের আশু হস্তক্ষেপ কামনা করছি। এদিকে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও চাঁদাবাজি মামলার হুমকির বিষয়টি উপজেলার অন্যান্য সাংবাদিকরা জানার পরে দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিকরা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। আমরা সর্বোচ্চ ঝুঁকি ও নিরাপত্তাহীনতার ভিতরে সাংবাদিকতা করি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার তরুণ প্রজন্মের আইডল ইঞ্জিনিয়ার শিমুল আর নেই
পরবর্তী পোস্ট
আশাশুনি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে ইলেক্ট্রিশিয়ান কমিটির ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

কালিগঞ্জে কালভার্ট নির্মাণে অনিয়ম  জনসাধারণ চরম দুর্ভোগে:

মে ১১, ২০২৬

মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন...

মে ১০, ২০২৬

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে ৭, ২০২৬

কালিগঞ্জে প্রতিবন্ধী কার্ড নিয়ে বিতর্ক, অভিযোগের তীর সমাজসেবা...

মে ২, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting