দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫২
ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায়...
গাবুরার তরুণ উদ্যোক্তা এমদাদুলে সাহস আর ভরসা পাচ্ছেন...
গোবরদাড়ীতে জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মামলাকে কেন্দ্র করে...
অবসান হলো দীর্ঘদিনের দুর্ভোগের কয়রা ও শ্যামনগরবাসীর স্বপ্নের...
কলারোয়ায় সড়কের দুর্ভোগ লাগবে সংস্কার কাজ শুরু
অধ্যক্ষের দুর্নীতি ও শিক্ষকদের বদলিতে ফুঁসছে শিক্ষার্থীরা
নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
শ্যামনগরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আশাশুনিতে কৃষকের মাঝে ধান বীজও জৈবসার বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ভূয়া প্রতিবন্ধি ভাগ্নের চক্রান্ত থেকে মুক্তি পেতে মামা’র সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১০, ২০২১
সেপ্টেম্বর ১০, ২০২১ ০ কমেন্ট 317 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মামা’র বিরুদ্ধে ভাগ্নের মিথ্যেচারের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহরের রসুলপুর এলাকায় বসবাসকারি আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের মোঃ আইয়ুব আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, আশাশুনির গোদাড়া গ্রামের মনিরুল ইসলাম মধু আমার আপন ভাগ্নে। নিজেকে প্রতিবন্ধি দাবি করে গত ৮ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সে আমার বিরুদ্ধে মিথ্যেচার করেছে। মধু আসলে প্রতিবন্ধী নয়, একজন সক্ষম ব্যক্তি। স্ত্রী সন্তান নিয়ে সে ভালই আছে। তবে এলাকায় সে একজন ঠক ও প্রতারক হিসেবে পরিচিত। আমার পিতা ইন্তাজ আলী একজন নিরক্ষর ব্যক্তি। তার কাছ থেকে যে ৫৭ শতক জমি কেনার কথা বলেছে তা আদৌ সত্য নয়। তার নামে কোথাও ১ শতক জমি নেই। তার মা অর্থাৎ আমার বোন আছিয়ার নামে মাত্র ১৭ শতক জমি রয়েছে যা আমার পিতা ইনতাজ আলীর কাছ থেকে ক্রয় করে। ওই ১৭ শতক জমির উপর ঘর বেঁধে সে বসবাস করে। তার কোন জমি পাওনা নাই। আইয়ুব আলী আরো বলেন, আমার ভাগ্নে মনিরুল ইসলাম মধু সাংবাদিক সম্মেলনে বলেছে, আমি তার কেনা সম্পত্তি লোভের বশবর্তী হয়ে চৌকিদার আবদুস সাত্তারের কাছে বিক্রি করেছি। আমি তার কেন, আমার নিজের সম্পত্তি এক কাঠাও কোথাও বিক্রি করিনি। এছাড়া গত ২৯ জুলাই আমার উপস্থিতিতে চৌকিদার আবদুস সাত্তার ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে ঢুকে তার বৃদ্ধ মাতা স্ত্রী, ছোট ভাইসহ তাকে মারপিট করে জখম করা হয়। যা সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট। ওইদিন আমি আমার কর্মস্থল বিদ্যুৎ বিভাগের ৩৩/১১ কেভি উপকেন্দ্রে কর্মরত ছিলাম। কাজেই জমি থেকে তাকে উচ্ছেদ কওে দখল নেয়ার প্রশ্নই উঠে না।

তিনি অভিযোগ করে বলেন, আমরা ৮ ভাই বোন। আমি একমাত্র ভাই। আমার তিন বোন চায়না, আছিয়া, ও আকলিমা এবং ভগ্নিপতি সেলিম আমার নিরক্ষর পিতাকে ভুল বুঝিয়ে সুকৌশলে আমিসহ আমার অপর চার বোনকে পিতার প্রাপ্য জমি থেকে বাদ দিয়ে গত ২০০৫ সালের ২৬ জুলাই পিতার জাল স্বাক্ষর করে ১৩ শতক জমির একটি জাল দলিল করে। দলিলে পিতার স্বাক্ষর দেখা যায়।  কিন্তু তিনি নিরক্ষর। তারা পিতার স্বাক্ষর জাল করে আমি সহ আমার অন্য চার বোন বাবিয়া, ফাতেমা, আরোচা ও মাফিয়াকে ফাঁকি দিতে চেয়েছে। আমি আমার পৈত্রিক ভিটায় মাত্র ৮ শতক জমি পিতার কাছ থেকে ক্রয় করে সেখানে ঘর বেধে বসাবাস করে আসছি। এখন মনিরুল ইসলাম মধু জাল দলিল প্রস্তুুতকারির প্ররোচনায় আমার ওই ৮শতক জমি থেকে উচেছদ করার জন্য বিভিন্ন অজুহাতে, বিভিন্ন পন্থায় চেষ্টা করে যাচ্ছে। মনিরুল ইসলাম মধু প্রতিবন্ধী না হওয়া স্বত্বেও সম্পূর্ন মিথ্যেও আশ্রয় নিয়ে প্রশাসন ও বিভিন্ন ব্যক্তির সহানুভূতি ও আনুকূল্য লাভ করার চেষ্টা করছে। যাতে মানবিক কারণে বিভিন্ন পর্যায়ের প্রশাসন ও ব্যক্তিরা যাতে আমাকে জমি থেকে উচ্ছেদে তাকে সহায়তা করে।

তিনি প্রতারক ও ভূয়া প্রতিবন্ধি মনিরুল ইসলাম মধু’র চক্রান্ত থেকে মুক্তি পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার  ও সকল পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলন তার চার বোন বাবিয়া, ফাতেমা, আরোচা ও মাফিয়া উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরা শ্রমিক ইউনিয়নের অনির্বাচিত কমিটি থেকে তিন কর্মকর্তার পদত্যাগ
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন!

রিলেটেড পোস্ট

ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায়...

জুলাই ৯, ২০২৬

গোবরদাড়ীতে জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মামলাকে কেন্দ্র করে...

জুলাই ৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র...

জুলাই ৭, ২০২৬

সংবাদ প্রকাশের পর তদন্ত প্রভাবিত করতে কৃষি কর্মকর্তা...

জুলাই ৭, ২০২৬

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন মাদক...

জুলাই ৭, ২০২৬

শ্রমিক অসন্তোষ, ওসির প্রত্যাহার দাবী করে মাইকিং

জুলাই ৬, ২০২৬

শিবপুরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেপ্তার...

জুলাই ৬, ২০২৬

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় রেনুপোনা সহ ছেষট্রি লাখ...

জুলাই ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting