দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:১২
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

গাছ আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে: রুহুল হক এমপি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২১
সেপ্টেম্বর ৮, ২০২১ ০ কমেন্ট 327 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: গাছ আমাদের বন্ধু, পৃথিবী থেকে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে গাছ।কিন্তু জনসংখ্যা বৃদ্ধি জণিত আবাসন ও ক্রমবর্ধমান শিল্প কারখানা নির্মানের জন্য আমরাই বনায়ণ ধ্বংস করছি। যেকারনে বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ুর প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। দিনদিন বাড়ছে প্রাকৃতিক দূর্যোগ ও প্রানহানির ঘটনা।

বনায়ন ধ্বংসের যে বিরূপ প্রতিক্রিয়া তা করোনা কালীন সময়ে তীব্র অক্সিজেন সংকটে সারা বিশ্বের মানুষ আরোও ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। যে অক্সিজেন প্রাকৃতিক উপায়ে সরবরাহ করে গাছ আমাদের বাঁচিয়ে রাখে, সেই অক্সিজেনের অভাবে করোনাক্রান্ত লক্ষ লক্ষ মানুষের প্রানহানী ঘটেছে। তাই দেশে সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপনের আহŸান জানিয়েছেন। সেজন্য আসুন সকলে মিলে বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের দেশটিকে আবারো সবুজে সবুজে ভরিয়ে তুলি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেবহাটা উপজেলার গাজীরহাট বাজার এলাকায় পর্যায়ক্রমে তিন শত বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ প্রফেসর ডা. আফম রুহুল হক এসব কথা বলেন।

নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি কে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে ও প্রধান অতিথির বিভিন্ন রং বে রঙ্গের ছবি সংবলিত ফেষ্টুন প্লাকার্ড হাতে নেতাকর্মীরা সখিপুর থেকে নলতায় তার নিজস্ব বাস ভবন পর্যন্ত পৌছে দিয়ে আসেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন আটক
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ছাগল মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

এপ্রিল ১৬, ২০২৬

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

নানা আয়োজনে দেবহাটায় বাংলা নববর্ষ উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬

দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ!

এপ্রিল ৭, ২০২৬

 দেবহাটায় এক্সচেঞ্জ ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত 

মার্চ ৯, ২০২৬

দেবহাটার নওয়াপাড়ায় ৮শত পরিবারে বালতি ও সাবান বিতরণ

মার্চ ৮, ২০২৬

দেবহাটায় ৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে বালতি ও সাবান...

মার্চ ৭, ২০২৬

দেবহাটার কুলিয়ায় ৫টি দোকানে তালা দিলেন বিএনপি নেতা

মার্চ ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting