দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

প্রথম দিনে বনবিভাগের ৪ ষ্টেশনে দালালদের আনাগোনা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১, ২০২১
সেপ্টেম্বর ১, ২০২১ ০ কমেন্ট 373 ভিউস

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: জেলে প্রবেশের অনুমতির প্রথম দিনেই বনবিভাগের ষ্টেশন গুলিতেই দালালদের উপস্থিতি লক্ষ করা গেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে স্টেশনের অফিস গুলোতে দীর্ঘ দিন পর জেলেদের সুন্দরবনে যাওয়ার অনুমতি দিয়েছে বনবিভাগ। প্রবেশের প্রথম দিনেই ৪ ষ্টেশনে দালালদের আনাগোনা রীতিমতো চোখে পড়ার মতো।

বনবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, দালালরা ষ্টেশনে প্রবেশ করতে পরবে না। তবে দালালরা বলেছেন আমাদের কাউকে ষ্টেশনে প্রবেশ করতে নিষেধ করেনি কেউ। সরজমিনে দেখা যায়, ষ্টেশন গুলোতে জেলেদের সকল কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছে দালালরা। প্রতি ষ্টেশনে দালালদের জন্য রয়েছে কাগজ পত্র রাখার জন্য স্থান।

দালালরা বনবিভাগের পোষ্যপুত্র হিসাবে কাজ করে থাকেন বলে স্থানীয় জেলেদের অভিযোগ। রীতিমত দালালদের কথা না শুনলে হয়রানির স্বীকার হতে হয় জেলেদের। নাম প্রকাশে কয়েক জন জেলে বলেন,সুন্দরবনের পাশ নিতে হলে দালালদের সাথে যোগাযোগ না করলে আমারা সময় মত পাশ পাব না। বনে প্রবেশ করতে অনেক বেগ পোহাতে হবে। তাই দালালদের মাধ্যমে যোগাযোগ করলে টাকা একটু বেশি লাগলেও সময় মত সব কাজ মিটে যায়।

জানা যায় সাতক্ষীরা রেঞ্জের চারটি ষ্টেশন গুলোতে দুই ডজনের মতো দালালরা দাপিয়ে বেড়াচ্ছে। যার মধ্যে খোদ বুড়িগোয়ালিনী ষ্টেশনে শহিদুল মোল্লা,জালাল মোল্লা,হাসান সরদার, ইসমাইল সানা,আসাদুল, মোকলেছুর। কোবদক ষ্টেশনে লুৎফর, মাসুম। কদমতলা ষ্টেশনে মতিয়ার রহমান,আজিবার,আমজাদ। কৈখালী ষ্টেশনে শহীদুল ইসলাম,মহাসিন গাজী, সালাউদ্দিন এসকল দালালদের কারণে প্রতিনিয়ত হয়রানি হতে হয় জেলেদের।

বনবিভাগের দেওয়া সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলেরা। সুন্দরবনে সরকারি নিষিদ্ধ সময় ও অভয়ারণ্য এলাকায়  মাছ, কাঁকড়া বনবিভাগের কাছ থেকে প্রবেশের অনুমতির নামে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। ভ্রমণের জন্য নতুন বি এল সি, পুরাতন বিএলসি নবায়ন, জেলেদের সরকারি নিয়ম ছাড়া অতিরিক্ত টাকা নিয়ে থাকে।

সুন্দরবনের অভয়ারণ্য মাছ ধরতে সহায়তা সহ জেলেদের নিরাপদে লোকালয়ে পৌঁছে দেয়ার জন্য কাজ করে থাকেন। শুধু তাতেই ক্ষান্ত নয় তারা। সুন্দরবনের টহলরত সকল প্রশাসনিক সহায়তা দেয়ার নামে জেলেদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এমনকি বনবিভাগের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে দালালদের সখ্যতা আছে বলেও জেলেদের সাথে পরিচয় দিয়ে থাকে। দালাল চক্রটি বনবিভাগের নাম ভাঙিয়ে জেলেদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে গড়ে তুলছে সম্পদের পাহাড়।

বনবিভাগ থেকে দালাল মুক্ত করার বিষয় জানতে চাইলে সাতক্ষীরা রেন্জ কর্মকর্তা এম এ হাসান বলেন,আমি দায়িত্ব আসার পরে সকল ষ্টেশনে দালাল ঢুকতে নিষেধ করে দিয়েছি। যদি কেও বনবিভাগের নাম ভাঙিয়ে জেলেদের কাছ থেকে টাকা নেয় প্রমান দিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলেরা সরাসরি ষ্টেশনে এসে তাদের প্রয়োজনে কাজ করে যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় স্বেচ্ছাসেবী ‘সেবা’ সংগঠনে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক দিলেন আমেরিকা প্রবাসী বিপ্লব
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting