দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:০৬
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

বঙ্গবন্ধু স্মৃতি সংঘের নামে সাইনবোর্ড টানিয়ে রেকডীয় জমি দখল!

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৩০, ২০২১
আগস্ট ৩০, ২০২১ ০ কমেন্ট 352 ভিউস

নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ:  কালিগঞ্জে ‘বঙ্গবন্ধু স্মৃতি সংঘ’ নামে সাইনবোর্ড টানিয়ে রেকডীয় জমি দখলের অভিযোগ উঠেছে। সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের মাদারতলা, রঘুনাথ পুর এলাকায় রাস্তার পাশে একদল কুচক্রী মহল সাইনবোর্ড টানিয়ে রেকর্ডীয় জমি জবরদখল করেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলেও জমি মাপ জরিপ করে  মীমাংসার জন্য চেষ্টা করলেও ব্যার্থ হন কালিগঞ্জ থানা পুলিশ । জানাগেছে, কয়েকজন যুবক কোন প্রকার মিমাংসা ছাড়ায় বঙ্গবন্ধুর নাম করে ওই জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় ।

রবিবার (২৯ আগস্ট) জমি মাপ জরিপের নামে দখলের চেষ্টা করে ক্লাবের সভাপতি ও তার সহযোগীরা বলে জানান স্থানীয়রা। লিখিত অভিযোগ ও স্থানীয়দের মাধ্যমে জনাযায়, রঘুনাথপুর মৌজার ১৭৭৯  নম্বর দাগে মাদারতলাএলাকায় জমিটির অবস্থান। মানপুর গ্রামের মৃত আছেন আলীর ছেলে আওয়াল হোসেন বংশপরম্পরায় ওই জমি ভোগদখল করছেন।  প্রায় ৩ বছর আগে  রঘুনাথপুর গ্রামের কাওসার হোসেন নামের এক ব্যক্তি ওই জমি তার বলে দাবি করেন। গত ১ বছর আগে কওসার আওয়ালের পৈতৃক সম্পত্তি  ক্লাবের লোকজনকে দখল করে নিতে বলে। এ কারণে স্থানীয় কয়েকজন যুবক মিলে ক্লাবের ঘর তুলে জমিটি দখলে করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, ওই জমিতে বাদীর বসত ঘর রয়েছে। সামনে দখল করে নিয়ে ক্লাব ঘর বানিয়ে তার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তারা। প্রায় ১ বছর  আগে জমিতে পিলার দিয়ে ঘর বাঁধার চেষ্টা করে ক্লাবের সভাপতি আলতাফ হোসেন। বাঁধা দিলে তারা ‘বঙ্গবন্ধু স্মৃতি সংঘ’ নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। আওয়াল গরীব ও অসহায় হওয়ায়  ক্লাবের নামে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছে তারা।

জমি দখল কারি বঙ্গবন্ধু স্মৃতি সংঘ’র সভাপতি আলতাফ হোসেন জমির কোন প্রকার কাগজ ছাড়া দখলের বিষয় স্বীকার করে  বলেন, সরকারি খাসজমি দখল করে নিয়ে ক্লাবটি আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি যাতে করে মানুষ বঙ্গবন্ধুর জীবনী  সর্ম্পকে জানতে পারে।

জয়পত্রকাঠি ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, আমার জানামতে ওই জমি মালিকানাধীন। তবে ওই জমি যদি সরকারি খাসজমি হয় তাহলে বসত ঘর অথবা ক্লাব নির্মাণ করতে হলে অবশ্যই ইজারা নিতে হবে। তানাহলে দখলকারীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্যর জমি  অথবা সরকারি খাসজমি দখল করে নিয়ে বঙ্গবন্ধুর  নাম কোন প্রতিষ্ঠান গড়ে তোলা রাষ্ট্রীয় ভাবে অবৈধ। নিজেদের স্বার্থ উদ্ধার ও সরকারের দ্র্নূাম করার জন্য একদল কুচক্রী মহল ভুঁইফোড় সংগঠন তৈরি করে এসব ঘৃনীত কাজের সাথে যুক্ত হয়।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক আশিষ কুমার হালদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় কোন প্রকার বিচার করার সুযোগ নেই । আওয়াল হোসেনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে জমিজমা মেপে দু’পক্ষকে স্থানীয় ভাবে মিমাংসার জন্য বলা হয়েছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
পরবর্তী পোস্ট
উপকূলের জলবদ্ধতা নিরসনে প্রেরণার আয়োজনে মানববন্ধন

রিলেটেড পোস্ট

নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ

জুন ২৭, ২০২৬

কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...

জুন ২৭, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ২৫, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting