দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৩৬
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

পাঞ্জেরী গাইড বই নিষিদ্ধ হলেও সাতক্ষীরায় নেয়া হয়নি কোন পদক্ষেপ

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০১৯
সেপ্টেম্বর ৮, ২০১৯ ০ কমেন্ট 355 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক না বলা ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে পাঞ্জেরী পাবলিকেশন্সের গাইড বই কেনা থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে শিক্ষা কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
চলতি বছরের গত ২ সেপ্টম্বর ৩৭.০২.০০০০.১০৬.৫৬.০০১.১৯-১৪১১ স্মারকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পাচিালক মোঃ আমিনুল ইসলাম টুকু। আদেশের কপি আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হলেও সাতক্ষীরা জেলার বিভিন্ন বইয়ের দোকানে অহরহ পাওয়া যাচ্ছে এই নিষিদ্ধ গাইড। বিশেষ করে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় বেশী বিক্রি হচ্ছে এই নিষিদ্ধ গাইড। এ ব্যাপারে সাতক্ষীরায় এখনও পর্যন্ত নেয়া হয়নি তেমন কোন পদক্ষেপ বলে জানালেন জেলা শিক্ষা অফিসার।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এনসিটিবি’র অনুমোদনহীন এই নিষিদ্ধ গাইড যারা বাজারজাত করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজ।
এর আগে গত গত ১৯ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব ড. মোঃ মোকছেদ আলী স্বাক্ষরিত এ স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঞ্জেরী পাবলিকেশন্সের গাইড বই কেনা থেকে শিক্ষার্থীদের বিরত রাখার নির্দেশ দেয়া হয়।
সাতক্ষীরা জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন জানান, সাতক্ষীরায় এখনও পর্যন্ত তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। উপজেলা শিক্ষা অফিসারদের বিষয়টি জানানো হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে আগামী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসককে অবহিত করা হবে। তিনি যে ভাবে বলবেন সেভাবে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, এছাড়া আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক এখনও তেমন কোন নির্দেশনা তাদের দেননি। উনারা যেভাবে নির্দেশনা দেবেন সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান এই শিক্ষা কর্মকর্তা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় সাতক্ষীরার সেই ডেপুটি জেলার বরখাস্ত
পরবর্তী পোস্ট
ফেসবুকে ভাইরাল আশাশুনির সুতপা মন্ডলের গান

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা

এপ্রিল ৩০, ২০২৬

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এপ্রিল ৩০, ২০২৬

আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...

এপ্রিল ৩০, ২০২৬

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...

এপ্রিল ৩০, ২০২৬

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting