দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫২
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারত ফ্লাইট আপাতত চালু হচ্ছে না

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২১, ২০২১
আগস্ট ২১, ২০২১ ০ কমেন্ট 356 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ভারত সরকারের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় আপাতত চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত ফ্লাইট। কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়ে পরে জানাবে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (২১ আগস্ট) বেবিচকের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বেবিচকের গত ১৬ আগস্টের এক প্রজ্ঞাপনে এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইট (যেকোনো দেশে) স্থগিত রাখা হয়েছে। স্থগিতাদেশ তুলে ফেললে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।

বেবিচক আরও জানায়, আগস্টের তৃতীয় সপ্তাহ থেকেই ভারতে ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে ভারত চূড়ান্ত অনুমতির বিষয়ে কিছুই জানায়নি। তারা জানালে ফ্লাইট চালুর পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে।

এর আগে ২২ আগস্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ২৬ আগস্ট থেকে স্পাইস জেট ও ২৭ আগস্ট থেকে ইন্ডিগো ফ্লাইট চালুর ঘোষণা দেয়। তবে পরে তারা ফ্লাইট চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছরের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

এবিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘কিছুদিন আগে ভারত বাংলাদেশের সঙ্গে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছিল। আমরাও ফ্লাইট চালানোর আগ্রহ দেখাই। ফ্লাইট চালুর বিষয়ে বেবিচকের মতামতগুলো একটি চিঠিতে তাদের জানিয়ে দেই। চিঠিতে আমরা জানাই বেবিচকের মতামতের ওপর ভারতের সিভিল এভিয়েশনের কোনো মতামত আছে কি না। তবে ভারত ২০ আগস্ট পর্যন্ত তাদের মতামত জানায়নি। তারা জানালে আমরা ফ্লাইট চালুর অনুমতির বিষয়ে এয়ারলাইন্সকে জানাব।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুলিয়ায় শিশুকে পুকুরে ফেলে মারার চেষ্টা
পরবর্তী পোস্ট
যশোর মণিরামপুরে মাদক বিক্রেতার হামলায় পুলিশ আহত

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting