দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:৫৯
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...
আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় স্কুলে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন লাইব্রেরিয়ান বাচ্চু

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০১৯
সেপ্টেম্বর ৮, ২০১৯ ০ কমেন্ট 369 ভিউস

কামরুল হাসান, কলারোয়াঃ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কলারোয়ার জয়নগরের বদরুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক অলিউর রহমান বাচ্চু’র করুণ (৪৫) মৃত্যু হয়েছে। স্কুলে আসার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। তিনি পার্শ্ববর্তী তালা উপজেলার পাটকেলঘাটা থানার জুসখোলা গ্রামের ওয়াজেদ আলী মেম্বরের ছেলে।

শনিবার (৭ই সেপ্টেম্বর) সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান  জানান, কলারোয়ার জয়নগর বাজার সংলগ্ন বদরুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী গ্রন্থাগারিক অলিউর রহমান বাচ্চু শনিবার সকালে প্রতিদিনের মতো পাটকেলঘাটার জুসখোলার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্কুলে আসছিলেন। ধানদিয়া স্কুলের পার্শ্ববর্তী জয়নগর কাছারি (ভূমি) অফিসের সামনে সকাল সাড়ে ৯টার দিকে রাস্তার উপর থাকা কয়েকটি হাঁস বাঁচাতে গিয়ে তাৎক্ষণিক মোটরসাইকেলের ব্রেক ধরলে তিনি রাস্তার উপর পড়ে যান। এসময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার জোহর নামাজের পর গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে।

অলিউর রহমান বাচ্চুর আকস্মিক মৃত্যুতে তার কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বদরুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও সহকারী শিক্ষকবৃন্দরা জানান, সহকারী গ্রন্থাগারিক পদে অলিউর রহমান বাচ্চু এই বিদ্যালয়ে ১বছর আগে নিয়োগ পেয়েছিলেন। সম্প্রতি তিনি এমপিওভূক্ত হয়েছিলেন। তিনি সৎ ও নিষ্ঠার সাথে বিদ্যালয়ে কর্মরত ছিলেন।
এই ঘটনায় স্কুলের ছাত্রী ও শিক্ষকরা গভীর ভাবে শোকাহত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বহেরা হাইস্কুলে আভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

রিলেটেড পোস্ট

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন...

অক্টোবর ১৯, ২০২৬

কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা

অক্টোবর ১৮, ২০২৬

কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা...

অক্টোবর ১৫, ২০২৬

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

অক্টোবর ১০, ২০২৬

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting