দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ধুলিহর ইউপি চেয়ারম্যান বাবু সানার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০২১
জুলাই ২৭, ২০২১ ০ কমেন্ট 334 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করোনা আক্রান্ত ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা কর্তৃক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে মারপিট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার বালুইগাছা গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, আমি ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি। প্রতিপক্ষ হওয়ায় ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা বিভিন্ন ভাবে আমাকে ভয়ভীতি দেখিয়ে আসছে। তিনি তার সাঙ্গপাঙ্গদের দিয়ে আমাকে আমাকে বিভিন্নভাবে মারধর ও হুমকি ধামকি দেয়ার পাশাপাশি আমাকে মিথ্যে মামলায় জড়িয়ে দেয়ার ও পায়তারা করে আসছেন।

তিনি আরো বলেন, ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি আমি হোটেল ব্যবসা করি। ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা করোনায় আক্রান্ত হয়েছেন এমন একটি পোষ্ট গত ২৫ জুলাই সরদার বায়দুল্লাহ নামে আমার ফেইসবুক বন্ধু পোষ্ট দেয়। এরপর ২৬ জুলাই আবার একই বন্ধুর আইডি দিয়ে ‘ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এখন ভাল ও সুস্থ্য আছে সবাই দোয়া করবেন’ এমন একটি পোষ্ট দেখতে পাই এবং আমি সেখানে দুর্ভাগ্য এমন একটি কমেন্ট করি। এই কমেন্ট করার কারনে ওই দিন সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান বাবু সানার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমার হোটেলে এসে আমাকে ডেকে বাইরে নিয়ে বেধড়ক মারপিট করে। এসময় তারা আমার জীবননাশের হুমকি দেয়।

জাহাঙ্গীর আলম আরো বলেন, তাদের ভয়ে বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ইউপি চেয়ারম্যান বাবু সানার দ্বারা নির্যাতনের শিকার। যে কোন সময় তারা আমাকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করে ফেলতে পারে বলে আমি শংকিত।

তিনি এঘটনায় ন্যায় বিচার দাবি করে ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা রোগীদের সেবায় নিয়োজিত সাতক্ষীরা জেলা ছাত্রলীগ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার মিষ্টির সুখ্যাতি দেশজুড়ে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting