শেখ ইমরান হোসেন, তালা থেকে: সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটি তালা উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় তালার কপোতাক্ষ ইকোপার্ক (সাজেক) এ উপজেলা সুনামের সভাপতি শেখ ইমরান হোসেনের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সুনামের ক্রীয়া বিষয়ক সম্পাদক জহর হাসান সাগর’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সারী’র এ্যাডভোকেসী অফিসার শিবানী গাইন, সুনামের সহ-সভাপতি শাহানাজ পারভীন, সাধারণ সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহম্মেদ, কোষাদক্ষ অভিজীৎ দত্ত ও সদস্য বিএম বাবলুর রহমান।
তালা সুনাম কমিটির সদস্য সিমলা দাসের রেজুলেশন পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন সদস্য লিটন হুসাইন, পূর্ণিমা সরকার, কাজী জীবন, পলি দাস, আব্দুল্লাহ আল মামুন, সাগর মোড়ল প্রমুখ।
স্বদেশ ও শারী’র সহযোগীতায় সুনাম কমিটির চলমান কার্যক্রম মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ, ও করোনা মোকাবেলায় জন-সচেতনতাবৃদ্ধীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.