দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৬
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলাসারাদেশ

কালিগঞ্জে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে মেম্বর আহম্মদ ও নিরাঞ্জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৮, ২০২১
জুলাই ১৮, ২০২১ ০ কমেন্ট 520 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ- কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগ ইয়াসে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দু্স্থ পরিবারের তালিকা তৈরি এবং খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণে ইউপি সদস্য আহম্মদ আলী ও নিরঞ্জনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিস্তর অভিযোগ পাওয়া গেছে।

গত (১৪ জুলাই) বুধবার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে চত্তরে চাউল ও অর্থ বিতরণের সময় উপস্থিত জনসাধারণ ও গ্রামবাসীদের প্রতিবাদ ও তোপের মুখে পড়লে বেগতিক দেখে তার পেটুয়া বাহিনী দিয়ে পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

বিষয়টি নিয়ে ভাড়াশিমলা ইউনিয়নে চলছে মেম্বার আহম্মদ আলী ও নিরাঞ্জনের বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছে। গরিবের অর্থ আত্মসাৎ, প্রকল্পের টাকা নয়ছয় দুর্নীতির অভিযোগে মেম্বার ও ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আলী দু-দুবার সাসপেন্ড হলেও থেমে নেই তার দুর্নীতি।

অন্যদিকে ৯ নাম্বার ওয়ার্ড মেম্বার নিরঞ্জনের বিরুদ্ধে ইয়াসে ক্ষতিগ্রস্ত, দুস্থ, অসহায় পরিবারের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম,স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে।

মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ সহায়তা ও নগদ অর্থ বিতরণ এর তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত, অসহায় ব্যক্তিদের নামে বরাদ্দ না দিয়ে আওয়ামী লীগ নেতা তাঁর স্ত্রী একই পরিবারের বাবা-ছেলেসহ একাধিক ব্যক্তির নাম, ৪০/৫০ বিঘা জমি আছে এমন ব্যক্তি ছাড়াও ধনাঢ্য ব্যবসায়ী দের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের মাঝে নগদ অর্থ খাদ্য সহায়তা বিতরণ করলেও প্রকৃত অসহায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়নি সরকারি কোন সহায়তা।

যেমন তার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও তার স্ত্রী নার্গিস সুলতানা সহ পূর্ব নারায়ণ পুর গ্রামের এক পরিবারেরর মিজান, মশিউর,অধিকারী অধিকারী, অমল অধিকারি,অসিত অধিকারী, ৪০ বিঘা জমির মালিক জিল্লু, মেম্বার প্রার্থী হরো প্রসাদ মন্ডল ছাড়াও একই পরিবারের তিন ভাই শফিকুল, রবিউল,শরিফুলসহ এইভাবে বহুলোক তালিকায় স্থান পেয়ে নগদ অর্থ সহায়তা পেলে ও প্রকৃত ক্ষতিগ্রস্ত, অসহায়, দুস্থদের নামের দেওয়া হয়নি কোনো অর্থ সহায়তা।

৮ নম্বর ওয়ার্ড সদস্য ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আলী তার ৩ পুত্র রফিকুল, তারিকুল, শহিদুল এর নাম দিয়ে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সহায়তা চাউল উত্তোলন করে নিয়েছে। বিতরণ কালে ইউনিয়ন পরিষদ চত্তরে এর প্রতিবাদ করলেও উল্টো তার পেটুয়া বাহিনী দিয়ে লাঠিপেটা করে তাড়িয়ে দেয়।

এইভাবে স্বজনপ্রীতি করে দলীয় লোক নিজেদের পছন্দমতো একই পরিবারের একাধিক ব্যক্তিদের সহ বড়লোকদের নাম স্থান পেলেও প্রকৃত অসহায় গরীব ক্ষতিগ্রস্তদের নামে দেওয়া হয়নি কোনো অর্থ ও খাদ্য সহায়তা।

এর আগে এর আগে বিধবা ভাতা ভোগীদের কার্ডের চাউল আত্মসাতের অভিযোগে দু-দুবার সাময়িক বরখাস্ত হয়। বর্তমানে কর্মসৃজন প্রকল্পের সাদপুর গ্রামের বাবর আলীর পুত্র জিন্নাত আলী, এবং খামার পাড়া গ্রামের রেজাউল মামুনের নাম দেখিয়ে টাকা তুলে আত্মসাৎ করলেও ভুক্তভোগীরা কোন কিছুই জানেন না।

তার ওয়াডে প্রকৃত শ্রমিকদের নাম বাদ দিয়ে ও অ-শ্রমিকদের নামে অর্থ সহায়তা ও চাউল দিয়ে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।

যে কারণে ২০০ জনের অধিক শ্রমিক পাওয়ার যোগ্য হলেও ১০০ জন ১০ কেজি করে চাউল এবং ৭০ জনকে ৩৫ হাজার টাকা দিয়ে চাউল কিনে দিতে যেয়ে বাকি শ্রমিকরা বঞ্চিত হওয়ায় কেনা চাউল বিতরণ নিয়ে বিরোধে ও বিশৃঙ্খলা বাঁধে। অথচ টাকার বিনিময়ে চাউল কিনে দেওয়ার কোন সুযোগ নেই বলে উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা জানান।

এত বিশৃংখলার মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেনএ প্রতিনিধিকে বলেন সব ঠিক আছে।

৯ নম্বার ওডারের ট্যাগ কর্মকর্তা শিক্ষক মহিদুল ইসলাম না থাকলেও তার নিকট জিজ্ঞাসা করলে তিনি সবকিছু ঠিকঠাক আছে বলে সাংবাদিকদের জানান।

ঘটনার সত্যতা জানার জন্য ৮ নম্বার ইউপি সদস্য আহম্মদের নিকট জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের জানান, আপনারা সবকিছু এত বড় করে দেখেন কেন। কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়। তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা কালে বলেন, আমার দুই ছেলে করোনা হয়েছিল আর একজন শ্রমিক।
৯নং ইউপি ওয়ার্ড সদস্য নিরঞ্জন কুমার ঘোষ জিজ্ঞাসা করলে তিনি বলেন, দাদা আমার ওয়াডে কাজ করা খুবই কঠিন। নেতাদের কথা শুনতে হয় তবে চেষ্টা করেছি ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আমি পরে আপনার সঙ্গে দেখা করে কথা বলব।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেনের নিকট জিজ্ঞাসা করলে তিনি জানান এ ব্যাপারে ট্যাগ কর্মকর্তারা আমাকে কিছু জানায়নি। তবে নগদ অর্থের বদলে চাউল কিনে দেওয়ার কোন সুযোগ নেই বিষয়টা আমি তদন্ত করে দেখছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবী জানিয়েছে ইউনিয়ন বাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় সুনাম’র মাসিক সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
আজ চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন এর মৃত্যুবার্ষিকী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting