পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, অজিয়ার রহমান, প্রভাষক ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও ইদ্রিস আলী মোল্লা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শামছুদ্দীন আহমাদ। উল্লেখ্য ২০২০ সালের ১৭ জুলাই করোনা পজেটিভ নিয়ে খুলনায় মৃত্যুবরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। এদিন রাতেই খুলনায় দাফন করা হয় গাজী মোহাম্মদ আলীকে।
Leave a Reply
You must be logged in to post a comment.