নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমন প্রতিরোধকল্পে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে সর্বদা কঠোর নজরদারী এবং টহল তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ জুলাই সদরের পদ্মশাখরা সীমান্ত এলাকা হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের প্রাক্কালে ০৩ জন বাংলাদেশী নাগরিক এবং ০১ জন মানব পাচারকারী ও তলুইগাছা বিওপি’র সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে ০২ জন ভারতীয় নাগরিক আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, মানব পাচারকারী মোঃ আব্দুর রশিদ (৪৪) পিতা-মৃত সোবহান সরদার গ্রাম- লক্ষিদাড়ী, পোষ্ট-ভোমরা, থানা ও জেলা-সাতক্ষীরা, মোঃ রুবেল শেখ (৩১) পিতা-মৃত আজাদ শেখ, গ্রাম-বোমবাগ, ডাকঘর ও থানা-কালিয়া, জেলা-নড়াইল, মোঃ নুরু খান (৫০) পিতা-মোঃ জালাল খান, গ্রাম-বেনদারচর, ডাকঘর ও থানা-কালিয়া, জেলা-নড়াইল, মোঃ বেলাল হোসেন সবুজ (২৩) পিতা-মোঃ মুসাক সরদার গ্রাম ও পোষ্ট-থোকরা শাহাপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং ভারতীয় নাগরিক লিংকন হোসেন, (২২) পিতা- মোঃ আব্দুর রহিম গ্রাম-কৈখালী রাজারহাট, পোষ্ট ও থানা-এয়ারপোর্ট, জেলা-উত্তর চব্বিশ পরগনা ও মোঃ আশিক গাজী পিতা-মৃত আতিয়ার রহমান গাজী গ্রাম-কৈখালী রাজারহাট, পোষ্ট ও থানা-এয়ারপোর্ট, জেলা-উত্তর চব্বিশ পরগনা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আটকের বিষয়টি লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.