দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৪
লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...
কর্মমুখী শিক্ষা নিশ্চিতে চাই অভিন্ন পাঠক্রম
মংলা জোনাল কমান্ডার কোস্টগার্ডক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলামের সাথে...
মাদকে ভাসছে কালিগজ্ঞের বন্দকাটি
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
লন্ডন থেকে দেশে ফিরল ড. মনিরুজ্জামানের পরিবার
জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সাথে প্রবাসী...
গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...
শ্যামনগরে দুই মাদক কারবারি আটক
কালিগঞ্জে বাল্যবিবাহও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালীগঞ্জে ১ স্কুল ছাত্রী বিষপানে ও ১ নববধু গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিয়ে পরষ্পর বিরোধী অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৫, ২০২১
জুলাই ৫, ২০২১ ০ কমেন্ট 470 ভিউস

হাফিজুর রহমান :- পারিবারিক কলহের জের ধরে পৃথক দুটি ঘটনায় রেখা পারভীন নামে অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বিষপানে ও আঞ্জুয়ারা নামে এক নববধু গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিয়ে পরষ্পর বিরোধী বক্তব্য, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১১টার সময় এবং রবিবার বেলা ১০টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে। প্রথম ঘটনায় নিহত স্কুল ছাত্রী উপজেলা বসন্তপুর গ্রামের জুলফিকার আলী মোল্যা ওরফে ভুট্টোর কন্যা। উক্ত ঘটনায় নিহতের বাবা জুলফিকার আলী শ্যাম্পু খেয়ে আত্মহত্যার সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০টার সময় থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম তার বাড়ী হতে কন্যার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় শনিবার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৯। নিহত স্কুল ছাত্রীর বাবা জুলফিকার আলী জানান, তার কন্যা কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলো। গত ২৭ জুন সে আত্মহত্যার জন্য শ্যাম্পু পান করে। সেই থেকে অসুস্থ্য হয়ে পড়লে আমরা স্থানীয় ভাবে প্রথমে গ্রাম্য ডাক্তারদ্বারা চিকিৎসা করিয়ে অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নলতা নামক স্থানে রাত ১১টার সময় মৃত্যুবরণ করে। সেখান থেকে লাশ বাড়ীতে নিয়ে আসলে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ব্যাপারে বসন্তপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল সালাম ও এলাকাবাসী আকবর আলী, রফিকুল ইসলাম, শাহিনুর সহ একাধিক ব্যক্তি জানান, নিহত স্কুল ছাত্রীর বাবা জুলফিকার আলী ওরফে ভুট্টোর তিনটি বিয়ে। বড় বউকে নিয়ে বর্তমান ঘর সংসার করছে। নিহত স্কুল ছাত্রী রেখা তার দ্বিতীয় স্ত্রীর সন্তান। বছর দুয়েক আগে রেখার মা পরকীয়ায় জড়িয়ে অন্য জনের সাথে বিয়ে করে বর্তমান সৌদি প্রবাস জীবন যাপন করছে। রেখা বাবা এবং সৎ মার সঙ্গে থেকে অষ্টম শ্রেনীতে লেখাপড়া করা অবস্থায় প্রেমজ সম্পর্কে জড়িয়ে দেবহাটা থানার নাংলা গ্রামের শান্ত নামক এক বখাটের সঙ্গে বিয়ে করে। বাবা মেনে না নেওয়ায় মাস খানেক আগে ছাড়াছাড়ির হওয়ার পর থেকে রেখা মানসিক ভাবে ভেঙে পড়ে। এ নিয়ে রেখার সঙ্গে বাবা এবং সৎ মায়ের কলোহের জের ধরে ২৭ জুন বাড়ীতে রাখা কীটনাশক পান করে রেখা অসুস্থ্য হয়ে পড়ে। প্রথমে গ্রাম্য ডাক্তার দেখিয়ে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নাম করে দেবহাটা এক কবিরাজের বাড়ীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে রাতে লাশ বাড়ীতে এনে তড়িঘড়ি করে দাফনের খবর পেয়ে থানা হতে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। অন্য পৃথক ঘটনার ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে রবিবার ১০টার সময় বসন্তপুর গ্রামের সাইদুল ইসলামের সদ্য নব-বিবাহিত স্ত্রী আঞ্জুয়ারা (১৮) ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মাস খানেক আগে তাদের বিয়ে হয়। নিহত গৃহবধু আঞ্জুয়ারা শ্যামনগর থানার কৈখালী গ্রামের আনোয়ার সরদারের কন্যা। বিষয়টি নিয়ে পরিবারের দাবী বিয়ের পর হতে নতুন জামাই সহ শ্বশুর বাড়ীর লোকজন ব্যবসার নামে মোটা অংকের টাকা যৌতুক চেয়ে আসছিলো। অন্যদিকে স্বামী সাইদুল ইসলাম জানান তার স্ত্রী মানসিক ভাবে অসুস্থ্য থাকায় কাউকে না জানিয়ে রবিবার সকাল আনুমানিক ১০টার সময় ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় রবিবার আরো একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে, মামলা নং-৩০। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম সাতনদীকে জানান, যেহেতু দুটি ঘটনার পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে, সে কারনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা সাতনদীকে জানান, ঘটনা দুটি বিতর্কিত মনে হওয়ায় লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অপরিণত ঘুম জীবনের আয়ু কমিয়ে দেয়: গবেষণা
পরবর্তী পোস্ট
করোনা টিকা নিবন্ধনের বয়স ৩৫ বছর : স্বাস্থ্য অধিদফতর

রিলেটেড পোস্ট

মাদকে ভাসছে কালিগজ্ঞের বন্দকাটি

জুলাই ২৩, ২০২৬

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬

লন্ডন থেকে দেশে ফিরল ড. মনিরুজ্জামানের পরিবার

জুলাই ২৩, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সাথে প্রবাসী...

জুলাই ২৩, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

শ্যামনগরে দুই মাদক কারবারি আটক

জুলাই ২৩, ২০২৬

কালিগঞ্জে বাল্যবিবাহও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

জুলাই ২৩, ২০২৬

মাদার নদীর উপর ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন

জুলাই ২৩, ২০২৬

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আহত

জুলাই ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting