দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৭
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

যানজট মুক্ত ভোমরা স্থলবন্দরের স্বার্থান্বেষী মহলের গাত্রদাহ

কর্তৃক kobirubel.satnadee জুন ১৬, ২০২১
জুন ১৬, ২০২১ ০ কমেন্ট 366 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে যানজট নিরসন কমিটির কর্মতৎপরতায় ভোমরা স্থলবন্দরে যানজট মুক্ত হওয়ায় একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহলের গাত্রদাহ শুরু হয়েছে। বিগত সময়ে ভোমরা স্থলবন্দরের প্রধান সমস্যা ছিল যানজট। সেই যানজট নিরসনে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক ইউনিয়ন ও স্থানীয়দের নির্দেশ ও পরামর্শক্রম এবং আলোচনার মাধ্যমে গঠিত ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটি স্থলবন্দর এলাকাকে এখন যানজট মুক্ত করেছে।

ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা আনারুল ইসলাম গাজী বলেন, সড়ক শৃঙ্খলার নামে চলছে সড়কে বিশৃঙ্খলা। চলছে নিরব চাঁদাবাজী। সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গির হোসেন শাহিন ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কারো কাছ থেকে কোন প্রকার অনুমতি না নিয়েই জোরপূর্বক সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ও ভোমরা গাংনিয়া ব্রিজ এই দু’টি পয়েন্টে ভোমরা স্থলবন্দরের ট্রাক, ইঞ্জিন ভ্যান, গরু বহনকারী বিভিন্ন যানবাহন আটকে রেখে প্রতিনিয়ত সকাল থেকে রাত অবধি চাঁদাবাজী করে যাচ্ছে। ব্যবসায়ী ও চালকরা অসহায় হয়ে তাদের দাবীকৃত চাঁদা দিচ্ছে। বিগত সময়ে প্রশাসন থেকে এই চাঁদাবাজী বন্ধ করা হয়েছিল। কিন্তু তারা আজো প্রশাসনের নির্দেশনা অমান্য করে বহাল তবিয়তে চাঁদাবাজী করে যাচ্ছে। এতেও তাদের পেট ভরছেনা। এজন্য তারা ভোমরা স্থলবন্দরের যানজট নিরসন কমিটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার করে যাচ্ছে।

কিন্তু বিগত সময়ে উভয় কমিটি রমজান মাসে ভোমরা স্থলবন্দরে একই সাথে কাজ করেছে। উভয় কমিটির মধ্যে ব্যবধান এটাই ভোমরা স্থলবন্দরে যানজট নিরসনে বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যানজট নিরসন কমিটি ভোমরা স্থলবন্দরের জমির উপর ১২২ গাড়ী ইট ও ৪০ গাড়ী বালি ফেলে গর্ত ভরাট করে পার্কিং এর ব্যবস্থা করেছে। স্থানীয় এলাকার বেকার হয়ে পড়া শ্রমিক ও পণ্য খালাসী প্রায় ৪০ জন শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই কমিটি। প্রতিদিন শত শত গাড়ী পার্কিং এর ব্যবস্থা, ট্রাক ড্রাইভার ও শ্রমিকদের সুবিধা দিয়ে যাচ্ছে। এছাড়াও সড়কের ধারের বিভিন্ন ব্যবসায়ীরা যানজট মুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ^াস ফেলেছে।

মঙ্গলবার (১৫ জুন) সরেজমিনে ভোমরা স্থলবন্দর এলাকায় গেলে ভোমরা স্থলবন্দরে যানজট নিরসন কমিটির গাড়ী পাকিং এ বাংলাদেশী ট্রাক ড্রাইভার ইসমাইল, হৃদয়, শাহাদাত ও রাজু শেখসহ কয়েকজন ট্রাক ড্রাইভার জানান, আগে আমাদের রাস্তার উপর পড়ে থাকতে হতো। আমাদের ট্রাকের বিভিন্ন ক্ষয় ক্ষতি হতো এবং চলাচলে অনেক অসুবিধা হতো। এখন আমরা অনেক ভাল আছি।

ভোমরা স্থলবন্দর এলাকার বিভিন্ন ব্যবসায়ী জাকির হোসেন, মো. শামীম হোসেন ও মিজান হার্ডওয়ার জানান, বিগত সময়ে ভোমরা বন্দরে মালবাহী শত শত ট্রাক রাস্তার উপরে থাকতো। চলাচলে নানা ভোগান্তীতে পড়তো মানুষ। এছাড়াও প্রতিনিয়ত সড়ক দূঘর্টনা ঘটতো। কত মানুষ প্রাণ হারিয়েছে। যানজটের কারণে আমাদের ব্যবসা চালাতে অনেক সমস্যার সৃষ্টি হতো। এখন যানজট নিরসন কমিটি যে উদ্যোগ নেওয়ায় আমরা অনেক স্বস্তিতে আছি।

এব্যাপারে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ১১৫৫) এর সভাপতি আনারুল ইসলাম গাজী, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং (রেজিঃ নং ১১৫৯) সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৭২২) সভাপতি মো. কওছার আলী সরদার, ভোমরা বন্দর ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ১৯৪৬) সভাপতি আশরাফুল ইসলাম, ভোমরা স্থলবন্দর খুদ্র বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহু মুখি সমবায় সমিতি (রেজিঃ ৮৭/সাত) এর সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি (রেজিঃ নং ৮৬/৭) এর সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি (রেজিঃ নং ৮৬/৭) এর সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা বন্দর শাখার সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিম জানান, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জনপ্রতিনিধি, মালিক-শ্রমিক, ব্যবসায়ী সকলের ঐক্যমতের ভিত্তিতে ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনে ও বেকার শ্রমিক ও পণ্য খালাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ভোমরা স্থলবন্দরকে যানজট মুক্ত করতে ভোমরা স্থলবন্দর যানজট নিরসন কমিটির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জনপ্রতিনিধি, মালিক-শ্রমিকও ব্যবসায়ীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গাবুরায় খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরন
পরবর্তী পোস্ট
দেবহাটায় মদ ও মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক

রিলেটেড পোস্ট

শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting