দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫৩
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

পরকীয়া সন্দেহ করায় স্ত্রীকে খুন করল স্বামী

কর্তৃক kobirubel.satnadee মে ১৬, ২০২১
মে ১৬, ২০২১ ০ কমেন্ট 436 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: স্বামীর পরকীয়া সম্পর্কের বিষয়ে সন্দেহ করার কারণেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঈদুল ফিতরের দিন ভোরে গৃহবধূ বিবি ফাতেমাকে (৫০) খুন করা হয়েছে।

স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার পর ঘাতক স্বামী নুরুল আমীন সবুজ (৫৫) পুলিশের হাতে গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের বিষয়টি পরিষ্কার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

রোববার (১৬) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শনিবার (১৫ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত নুরুল আমীন সবুজ নোয়াখালী জেলার সদর থানার শ্রীপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। তার স্ত্রী নিহত বিবি ফাতেমা একই গ্রামের গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে।
তারা সপরিবারে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পূর্ব নিমাই কাসারী এলাকার ৩নং রোডে শাহীন মিয়ার মালিকানাধীন ফিরোজ ভিলার নিচতলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

ওসি মশিউর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে আরও জানান, গ্রেপ্তারকৃত নুরুল আমীন সবুজের প্রাথমিক স্বীকারোক্তি মতে পরকীয়া নিয়ে দাম্পত্য কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্বামী নুরুল আমীন সবুজের সঙ্গে অন্য কোনো নারীর সম্পর্ক রয়েছে, বিবি ফাতেমা এমন সন্দেহ করত। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। একপর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনার তিন দিন আগে থেকে নুরুল আমীন সবুজ তার স্ত্রী বিবি ফাতেমাকে খুন করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি সংগ্রহ করে, যেটি পুলিশ উদ্ধার করেছে।

ওসি জানান, ঘাতক স্বামী নুরুল আমীন সবুজকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ঈদের দিন ভোর রাতে সুযোগ বুঝে সংগ্রহ করা ওই ছুরি দিয়ে স্ত্রী বিবি ফাতেমার গলায় আঘাত করে তাকে খুন করে। পরে স্ত্রীর মৃত্যু নিশ্চিত হলে সে পালিয়ে যায়। পরে তাদের ছেলে মো. মিলন (৩০) ভোর ৫টার দিকে মায়ের খোঁজ নিতে গেলে ঘরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

তার ডাক-চিৎকারে প্রতিবেশীরাসহ এলাকাবাসী ছুটে এলে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত বিবি ফাতেমার ছেলে মো. মিলন মায়ের এ নির্মম হত্যাকাণ্ডে বাবা নুরুল আমীন সবুজকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে ওই দিনই হত্যা মামলা দায়ের করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বন্ধুকে বেঁধে তরুণীকে গণধর্ষণ, ছবি তুলে ব্ল্যাকমেইল!
পরবর্তী পোস্ট
ফেসবুকে পরিচয়, বিয়ের কথা বলে ধর্ষণ করলো ২৫ জন!

রিলেটেড পোস্ট

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে বীথিকা বিনতে হোসাইনের নির্দেশনায় সপ্তাহব্যাপী...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting