দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৪
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
স্বাস্থ্য

করোনার ভ্যাকসিন কারা নিতে পারবেন কারা পারবেন না

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১২, ২০২১
জানুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 315 ভিউস

ন্যাশনাল ডেস্ক: আগামী জুন মাসের ভেতরে বাংলাদেশ সাড়ে পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা পাওয়ার আশা জানিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখনই এ টিকার অনুমোদন দেবে বাংলাদেশ তখনই টিকা পাবে। একইসঙ্গে মে অথবা জুন মাসের ভেতরে কো-ভ্যাক্সের আওতায় ভ্যাকসিন পাবে। যেখান থেকে দেশের জনগোষ্ঠীর ২০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।

তবে প্রশ্ন উঠেছে সবাই কী ভ্যাকসিন নিতে পারবেন? জাতীয় কোভিড-১৯ টিকা বিতরণ ও প্রস্তুতির জন্য প্রাথমিক খসড়া পরিকল্পনা অনুমোদনের জন্য ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। খসড়া পরিকল্পনা অনুসারে মোট চারটি পর্যায়ে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে। বাকি ২০ শতাংশকে হার্ড ইমিউনিটির (গণরোগ প্রতিরোধক্ষমতা) কারণে টিকা দেওয়ার প্রয়োজন পড়বে না।

২০ বছরের নিচে কেউ ভ্যাকসিন নিতে পারবেনা- স্বাস্থ্যমন্ত্রী  জানিয়েছেন ২০ বছরের নিচে কাউকেই ভ্যাকসিন দেওয়া হবে না। এছাড়া দেশের এক কোটি মানুষ আছেন দেশের বাইরে। বছরে গর্ভবতী নারীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। এবং আরও কিছু অসুখ রয়েছে যাদেরকে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। তাতে করে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ এই মুহূর্তে ভ্যাকসিনের টিকার প্রয়োজন হবে না অর্থ্যাৎ তারা কোভিড ভ্যাকসিন কার্যক্রমের বাইরে থাকেবন।

গর্ভবতী নারীরা ভ্যাকসিন নিতে পারবেন না- গর্ভবতী নারী এবং ১৮ বছরের কম বয়সীদের মধ্যে করোনার ভ্যাকসিনের ট্রায়াল হয়নি জানিয়ে  কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের বাইরে জানতে চাইলে জাতীয় কোভিড-১৯ টিকা বিতরণ কমিটির প্রধান ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক  অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, তাদের সর্ম্পকে পরিস্কার কোনও রিকমেন্ডেশন নাই। যতক্ষণ পর্যন্ত না তাদের বিষয়ে সেফটি ইস্যু না জানবো ততক্ষণ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে না। এখন পর্যন্ত তাই তারা এ কার্যক্রমের আওতার বাইরে।

তিনি বলেন, সাধারণত অন্য সময়ে গর্ভবতী নারী এবং শিশুদের বরং প্রাধান্য দেই, এখানে এটা ভিন্ন হচ্ছে। কারণ, এগুলো সবই ইমার্জেন্সি অ্যাপ্রুভাল পাওয়া ভ্যাকসিন। বাচ্চাদের ওপর যতক্ষণ ট্রায়াল হয়ে সেফটি রেজাল্ট না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা দিতে পারি না। আপাতত তাই এই গ্রুপটা ভ্যাকসিনের বাইরে থাকছে।

অপরদিকে, যারা বয়স্ক এবং অন্যান্য রোগে আক্রান্তদের ‘প্রায়োরিটি’ দেওয়া হচ্ছে জানিয়ে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের কোমরবিডিটি রয়েছে, যাদের কমপ্লিকেশন হলে মৃত্যুহার বেশি থাকে তাদেরকে দেওয়া হবে। কারন তাদের বিষয়ে এখন পর্যন্ত কোনও নিষেধাজ্ঞা নাই। আমাদের তালিকাতে ফ্রন্টলাইন ওয়ার্কারদের বাদ দিয়ে যাদের মধ্যে হলে মৃত্যু হারের আশঙ্কা বেশি তাদেরকে প্রায়োরিটি তালিকাতে ধরেছি, এই তালিকাতে বয়স্ক, অন্যান্য রোগে আক্রান্ত তারা রয়েছেন।

 স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন,  শিশু ও গর্ভবতীদের ওপর ট্রায়াল হয়নি বলেই আমরা তাদের ভ্যাকসিনের তালিকার বাইরে রাখছি। আর যেহেতু ভ্যাকসিনই করোনার সমাধান নয় জানিয়ে অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, আমাদেরকে অবশ্যই সংক্রমণ কমিয়ে আনতে হবে। ট্রেসিং-টেস্টিং-আইসোলেশন-কোয়ারেন্টিন, এগুলো যদি আমরা বাড়িয়ে ফেলি তাহলে সংক্রমণ কমবে। তখন এই ভ্যাকসিন কার্যক্রমের আওতার বাইরে থাকলেও তাদের ঝুঁকি তুলনামূলকভাবে কম হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রিপাবলিকানদের অনুদান দেওয়া বন্ধ করছে মার্কিন প্রতিষ্ঠানগুলো
পরবর্তী পোস্ট
ভারতের মানচিত্র থেকে জম্মুকাশ্মীর বাদ, বিতর্ক

রিলেটেড পোস্ট

কলারায়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির  জনসচতনামূলক সভা

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মে ২২, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

মে ২২, ২০২৬

হাম কেড়ে নিলো ৬ শিশুর প্রাণ , মোট...

মে ২০, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting