দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৯
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ঢাকা

‘আপনার মেয়ে মারা গেছে’, নির্যাতিতার মাকে ধর্ষকের ফোন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৮, ২০২১
জানুয়ারি ৮, ২০২১ ০ কমেন্ট 356 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই শিক্ষার্থী মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলে পড়তো। মূল অভিযুক্তসহ ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান,অভিযুক্ত ধর্ষক নিজেই ফোন করে স্কুলছাত্রীর মৃত্যুর খবর জানান।

বুকফাটা আর্তনাদে নির্যাতিতা মা বলছেন, ‘আমার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আমার মেয়েকে ট্র্যাপে ফেলে মেরে ফেলা হয়েছে।’মায়ের মুখে বিচারের দাবি। পরিবারের বড় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা। বারবার ডুকরে কেঁদে উঠছেন প্রিয় সন্তানের জন্য।

ধর্ষণের শিকার ওই ছাত্রী রাজধানীর ধানমণ্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী । বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগানের ডলফিন গলির বাসায় নিয়ে যায় অভিযুক্ত ওই কলেজ ছাত্র। ধর্ষণের পর রক্তক্ষরণ হলে নির্যাতিতাকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত নিজেই। এর মধ্যে নির্যাতিতার মাকে ফোন করে মেয়ের অসুস্থতার কথা জানায় সে। হাসপাতালে আসার আগেই মাকে ফোন করে মেয়ের মৃত্যু জানান অভিযুক্ত ধর্ষক। এমন ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তার।

নির্যাতিতার মা বলেন, আমার মেয়েকে নির্মম ভাবে মারা হয়েছে। ওর রক্তক্ষরণ হয়েছে। ওর হাতে দাগ আছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। কেন আমার মেয়েকে বাসা থেকে ডেকে নিয়ে এভাবে মারা হলো।

পুলিশ জানায়, খবর পেয়ে হাসপাতাল থেকেই আটক করা হয় ধর্ষককে। পরে আরো একই স্থান থেকে আরো তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতার পরিবারের দাবি এর আগেও একই ঘটনা ঘটিয়েছে রাজধানীর ম্যাপেল লিফ স্কুলের ‘এ’ লেভেল পড়ুয়া এ শিক্ষার্থী। নির্যাতিতার মা বলেন, আমার মেয়ের বান্ধবীর ভাই আমাকে বলেছে ওই ছেলেকে তারা চেনে। ওই ছেলে আগেও এরকম ঘটনা ঘটিয়েছে। ওর আচরণ ভাল না।

প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত। তবে ময়না তদন্তের পরেই বোঝা যাবে প্রকৃত ঘটনা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুধ নিয়ে ঝগড়া, শ্যালককে ছুরিকাঘাতে হত্যা
পরবর্তী পোস্ট
ট্রাম্পকে ছেড়ে যাচ্ছেন সবাই

রিলেটেড পোস্ট

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

উত্তরায় শপিংমলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির দুই দিনের...

মার্চ ১৭, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি...

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অভিনেতা সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর...

এপ্রিল ২৯, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলা সমিতি, ঢাকার নূতন কমিটি গঠন

নভেম্বর ১৪, ২০২৪

খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

ডিসেম্বর ২২, ২০২৩

খান বাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা

ডিসেম্বর ২০, ২০২৩

খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে

নভেম্বর ২৮, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting