দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:১২
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

সাদা মাছের দাম কম থাকায় দেবহাটার ঘের ব্যবসায়ীরা হতাশ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৪, ২০২১
জানুয়ারি ৪, ২০২১ ০ কমেন্ট 479 ভিউস

দেবহাটা ব্যুরো: করোনায় বৈশ্বিক দূর্যোগের প্রভাবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দেবহাটার মৎস্য ঘের ব্যবসায়ীরা।  শুরুতে মৎস্য ঘেরে পানি সংকট অপর দিকে করোনার ছোঁবলে বিদেশে বাগদা মাছ রফতানি না করতে পারায় বাগদা মাছের দাম মারাত্মকভাবে পড়ে যায়। ফলে ঘের ব্যবসায়ীরা মাছ বিক্রি করে পূঁজি সঞ্চয় করতে পারিনি। অপর দিকে ঘেরের হারী বৃদ্ধি পাওয়ায় মহা বিপাকে পড়েছে ঘেরসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বছর শেষে মৎস্য ঘেরের সেঁচামারা শেষে সাদা মাছ বিক্রিকরে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু সেখানেও বিপত্তি। বাজারের সাদা মাছের দাম না থাকায় ঘের ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে। বেশিকাংশ ঘের বাবসায়ী মনে করে বাগদা-গলদা মাছে পুষিয়ে নিতে না পারলেও সাদামাছে পুষিয়ে  নেওয়ার চিন্তা ভাবনা থেকে।  বর্ষা মৌসুমে সাদামাছ ছেড়ে বছর শেষে তারা বিক্রি করে পুঁজি পুষিয়ে নেওয়া চেষ্টা করে। কিন্ত করোনায় এখানেও ছোবল মেরেছে। দেবহাটা উপজেলা মৎস্য অফিস থেকে জানা যায় এবার ৮হাজার ৩শত হেক্টর জমিতে লোনা পানি মৎস্য ঘের ও ৪৭০ হেক্টর জমিতে মিঠা পানির মাছ চাষ করা হচ্ছে। দেবাহাটার বড় বড় মৎস্য বাজার যেমন গাজীরহাট, পারুলিয়া কুলিয়া বাজার ঘুরে দেখা গেছে বড় মাপের ভেটকি কেজি প্রতি বর্তমানে ৩৫০টাকায়  বিক্রি হচ্ছে যা আগে বিক্রি হয়েছে ৫৫০টাকা, পার্শি মাছ কেজি প্রতি বর্তমানে বিক্রি হচ্ছে ২৫০টাকা যা আগে বিক্রি করা হয়েছে ৩৫০টাকা, টেংরা কেজি প্রতি বর্তমানে বিক্রি হচ্ছে ৩৫০টাকা যা আগে বিক্রি হয়েছে ৫০০টাকায়। গ্লাসকাপ কেজিপ্রতি ১৩০টাকা যা আগে বিক্রি হয়েছে ১৭০টাকায়, রুই বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৩০ টাকা যা আগে বিক্রি হয়েছে ১৮০ টাকায়, তেলাপিয়া বর্তমানে প্রতিকেজি ৩৫টাকা যা আগে বিক্রি হয়েছে ৬৫ টাকায়। এভাবে প্রতিটি সাদা মাছের দাম নিম্নমুখি। দাম কমে যাওয়ার কারন বিষয়ে দেবহাটা সবচেয়ে বড় মৎস্য আড়ৎ বাজার পারুলিয়া মৎস্য আড়ৎের আহবায়ক আব্দুল কাদের এর কাছে জিজ্ঞিসা করলে তিনি প্রতিবেদকে বলেন- আগে আমাদের মাছ দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক ভরে ব্যবসায়ীরা নিয়ে যেত। কিন্তু বর্তমানে দাম কমায় দুর দুরান্ত থেকে ব্যবসায়ীরা না আসায় মাছ কেউ কিনতে চাচ্ছে না। ফলে মাছের দাম কমে গেছে। মৎস্য আড়ৎ ব্যবসায়ী ও সাবেক মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি রজব আলি মোল্ল্যা বলেন, করোনার কারনে সবদিক থেকে আমাদের ক্ষতি সাধিত হয়েছে। ঘের ব্যবসা এবার মন্দা যাচ্ছে। মাছের দাম না থাকায় ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য সাতক্ষীরা সাদা সোনা নামে খ্যাত বাগদা-গলদা চিংড়ী ভুমিকা রাখে। জেলার দেবহাটা উপজেলার মৎস্য চাষিরা টন টন মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে এবং বিদেশে রফতানী করে অর্থনেতিক চাকা সচল করার জন্য কাজ করে থাকে। বর্তমানে করোনায় বেশি অংশ ঘেরব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ফলে অনেক ঘের ব্যবসায়ী এ পেশা ছেড়ে অন্য পেশায় প্রবেশ করছে। যার ফলে হুমকির মুখে পড়বে বাগদা-গলদা চিংড়ীর চাষ। সর্বমহল আশাকরে সরকার যদি মাৎস্য চাষীদের বিনাসুদে ঋণের ব্যবস্থা করেন তাহলে আবার ঘুরে দাঁড়াতে পারে ঘের ব্যবসায়ীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বেনাপোলে রিপোর্টার্স সমিতির উদ্যোগে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ
পরবর্তী পোস্ট
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারীকে উষ্ণ অভ্যর্থনা

রিলেটেড পোস্ট

যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল

সেপ্টেম্বর ২৩, ২০২৬

দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বর ২১, ২০২৬

সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সেপ্টেম্বর ২১, ২০২৬

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের ঝুড়ি

সেপ্টেম্বর ২০, ২০২৬

দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা সুন্দরবন সড়কের উন্নয়ন কাজ চলছে কচ্ছপ গতিতে...

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting