সাতনদী নিউজ ডেস্ক: কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উক্ত কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও সরকারি কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
জেলা ছাত্রললীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জিএস ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন এমপি রবিসহ অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি এ সময় সঞ্চালনা করেন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি কাজী সাদিক দ্বীপ।
Leave a Reply
You must be logged in to post a comment.