দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১:৪৮
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
স্বাস্থ্য

নির্ধারিত সময়েই টিকা পাবে বাংলাদেশ: বেক্সিমকো

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৪, ২০২১
জানুয়ারি ৪, ২০২১ ০ কমেন্ট 447 ভিউস

সাতনদী ডেস্ক: ভ্যাকসিন পেতে বাংলাদেশের সঙ্গে সেরাম ইনস্টিটিউটের চুক্তির কোন হেরফের হবে না বলে জানিয়েছেন বেক্সিমকোর সিইও। নির্ধারিত সময়ের মধ্যেই টিকা পাওয়া যাবে। এদিকে, ভারতের চাহিদা পূরণ না করে রপ্তানি বন্ধ, দেশটির এমন সিদ্ধান্তে দোষের কিছু দেখছেন না ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান। তিনি বলেন, হার্ড ইমিউনিটির জন্য ভারতে কমপক্ষে ত্রিশ কোটি ভ্যাকসিন দরকার তাই এখনই রপ্তানি যৌক্তিক নয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সাত পাঁচ না ভেবে চুক্তির মাশুল দিচ্ছে বাংলাদেশ। দ্রুত বিকল্প খোঁজার তাগিদ তাদের।

কথা ছিল চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে নেয়া অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। চুক্তি অনুসারে এরই মধ্যে সেরামের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে ৬০০ কোটি টাকা। এমন বাস্তবতায় ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ড. কে কে আগারওয়াল বলছেন, ভারতের মতো জনবহুল দেশে যেখানে ২০ শতাংশ মানুষের চাহিদা মেটাতে ত্রিশ কোটি ভ্যাকসিন দরকার। সেখানে এখনই রপ্তানি যৌক্তিক না।

বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির আগেই আরো ভালোভাবে ভেবে দেখলে এমন অবস্থা হতো না। তারা বলছেন এখনই দরকার বিকল্প খোঁজার।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুল হক বলেন, এখন বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চাতুর্য্যের সাথে কিছু সিদ্ধান্ত নিতে হবে। আরো অন্য কোনো টিকা দানকারী সংস্থা, যেমন অ্যাস্ট্রাজেনেকার সাথে বাংলাদেশ সরকার যোগাযোগ করতে পারে। গোভি কোভিক্স- এর সাথেও যোগাযোগ করে কত দ্রুত পাওয়া সম্ভব সে ব্যাপারে আলাপ করে দেখতে পারে।

তবে আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো বলছে নির্ধারিত সময়েই দেশে আসবে সেরামের করোনা ভ্যাকসিন।

বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা টেলিফোনে জানান, আমরা আলোচনা করেছি, উনাদের কাছেও কোনো নির্দিষ্ট নির্দেশনা আসেনি যে তারা কোন মার্কেটে দিতে পারবে কোথায় দিতে পারবে না। আমাদেরকে যে দিতে পারবে না, এ ধরনের কোনো খবর উনাদের কাছে নাই। আরেকটা জিনিস হচ্ছে, এ ভ্যাকসিন নিয়ে দুই সরকারের মধ্যে কথাবার্তাও হয়েছে। আমরা এখন আত্মবিশ্বাসী। যে চুক্তি হয়েছে, সে অনুযায়ী ভ্যাকসিন পাবো।

এ বিষয়ে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করলে ফিরতি মেইলে বিষয়টি নিয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলিহরে মসজিদুল আকসা জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন
পরবর্তী পোস্ট
টিকা নিলেই মদপান ছাড়তে হবে

রিলেটেড পোস্ট

কলারায়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির  জনসচতনামূলক সভা

মে ২৪, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

মে ২২, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

মে ২২, ২০২৬

হাম কেড়ে নিলো ৬ শিশুর প্রাণ , মোট...

মে ২০, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting