দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৩
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে সরকারি নির্দেশ অমান্য করে গাছ কর্তন, সরকারী খাল এখন ভূমিদস্যুদের দখলে

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৪, ২০১৯
আগস্ট ২৪, ২০১৯ ০ কমেন্ট 450 ভিউস
মোঃ আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ সাতক্ষীরার শ্যামনগরে সরকারি নির্দেশ অমান্য করে গাছ কর্তন ও সরকারী খাল এখন ভূমিদস্যুদের দখলে। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটীতে  আবারো সরকারী নির্দেশ অমান্য করে ভূমি দখলে মেতে উঠেছে ভূমি দস্যুরা। শ্যামনগর দূর্গাবাটী গ্ৰ্যামের ৩৫ নং সরকারী ভামিয়া পোড়াকাটলা প্রাইমারী স্কুলের সামনে রাতের আঁধারে সরকারি গাছ কর্তন করে অবৈধভাবে খাল দখলে মত্ত এক দল স্থানীয় স্বার্থান্বেষী মহল। অনুসন্ধানে দেখা যায়, দূর্গাবাটী গ্রামের মৃত সুরেন মন্ডলের ছেলে ভোলা মন্ডল (৪২) ও সুশীল মন্ডলের ছেলে মৃনাল(৫২) এর নেতৃত্বে একদল স্বার্থনেশি মানুষ তাদের নিজেদের ব্যক্তিস্বার্থে অবৈধভাবে সরকারি গাছ নিধন ও খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে।
ইতিপূর্বে শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) নির্দেশক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা শেখ আবু সুফিয়ান স্বাক্ষরিত অবৈধ ভূমি দখল দোকানঘর উচ্ছেদের নোটিশ প্রদান করেন। সরকারি নোটিশ অমান্য করে, সম্পন্ন গায়ের জোরে গত শনিবার মধ্যরাতে পূর্ব দূর্গাবাটী ব্রিজের পশ্চিম পাশে মন্দির সংলগ্ন সরকারী খালপাড়ের গাছপালা কর্তন ও খালের উপর অবৈধভাবে দখল করে দখলদাররা।
স্থানীয়রা বলছেন, আমাদের এলাকায় একটিমাত্র সরকারী খাল।এভাবে খাল পাড়ের গাছপালা উজাড় ও অবৈধ স্থাপনা তৈরি করে দখল হতে থাকলে অদূর ভবিষ্যতে অত্র এলাকায় উপকূলীয় পরিবেশ নির্মল ও পরিবেশ দূষিত হয়ে উপকূলীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অনিশ্চিত হয়ে উঠবে। এ ব্যাপারে মোবাইল ফোনে সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা আবু সুফিয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে সরকারি গাছ ও খাল দখলের সত্যতা পেয়েছি। দখলদারদের অবৈধ স্থাপনা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার পরামর্শ এবং অফিসিয়াল নোটিশ করেছি।তিনি আরো বলেন, তারা অফিসিয়াল নোটিশ অমান্য করলে আমি সেখানে উচ্ছেদ অভিযানে গেলে ইউ,পি চেয়ারম্যান ভবতোষ মন্ডল বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য আমাকে ফোন করেন। নোটিশ অমান্য করে পুনরায় গাছ কর্তন ও খাল দখলের বিষয়ে জানতে চাইলে তিনি আরোও বলেন, আমি  উর্দ্ধতন কর্তৃপক্ষকে এব্যাপারে জানিয়েছি, যথা সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বুড়িগোয়ালিনী ইউনিয়ন চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন,নায়েব সাহেব উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয় লোকজন আমাকে ফোন দেয়। আমি বিষয়টি স্থানীয় সালিশীর মাধ্যমে নিষ্পত্তি করার কথা বলি। রাতের আঁধারে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গাছ কেটেছে আমি লোকমুখে শুনেছি কিন্তু আমি দেখিনি, যদি কেউ সরকারি গাছ কেটে থাকে তাহলে তারা খুবই অন্যায় করেছে। যথাযথ কর্তৃপক্ষ তাদের ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক এস, এম মোস্তফা কামাল ২২ শে আগস্ট “জলাবদ্ধতা দূরীকরণে নাগরিক সংলাপ” শির্ষক সভায় তিনি বলছেন, সাতক্ষীরার জলাবদ্ধতা দূরীকরণের জন্য সকল খাল ও নদী দখলমুক্ত করা হবে। সেই লক্ষ্যে আজ থেকে সাতক্ষীরার সকল সরকারি খাল ও নদী ইজারা বাতিল করা হলো। এলাকাবাসী জেলা প্রশাসকের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত এলাকার চিহ্নিত ভূমি দখলদারদের হাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রাতের আঁধারে সরকারি গাছ কর্তনকারীদের ও নেপথ্যে থাকা অন্যায় কাজের সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কচির ৬৯তম জন্মবার্ষিকী
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে মেম্বর পুত্রের যৌতুক নিয়ে বাল্য বিয়ে ফাঁস!

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting