দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৫
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

তাজরীন অগ্নিকাণ্ডের আট বছর, আগুন নেভেনি এখনও

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৪, ২০২০
নভেম্বর ২৪, ২০২০ ০ কমেন্ট 609 ভিউস

২০১৩ সালের ২৪ নভেম্বর। আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন গার্মেন্টসে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। পুড়ে মারা যান ১১২ শ্রমিক। ভবনের আগুন নিয়ন্ত্রণে এলেও স্বজন হারানো শ্রমিকের মনে এখনও জ্বলছে ছাইচাপা আগুন। আহত শরীরে কর্মহীন জীবনে, সম্মানজনক ক্ষতিপূরণের অধিকার আদায়ের যে আন্দোলন; সে আগুনও জ্বলছে আট বছর ধরে।

তাজরীনের মালিকসহ বিচারের মুখোমুখি হওয়া কর্মকর্তারা আছেন জামিনে। আদালতে দিনের পর দিন সাক্ষী হাজির না হওয়ায় ঝুলে গেছে মামলা। অগ্নিকাণ্ডের আট বছর হতে চলছে। এখনও ভুক্তভোগী ২৫ পরিবার গত ৬৭ দিন ধরে (১৮ সেপ্টেম্বর থেকে) ঢাকা প্রেসক্লাবের সামনের ফুটপাতে খোলা আকাশের নিচে বসে আছেন দাবি নিয়ে।

অগ্নিকাণ্ডের পর কিছু আর্থিক অনুদান ছাড়া কোনও ক্ষতিপূরণ পায়নি পরিবারগুলো। বাংলাদেশের শ্রম আইনের ক্ষতিপূরণের ধারাটি পরিবর্তন সাপেক্ষে দ্রুত ক্ষতিপূরণ দেওয়াসহ স্থায়ী পুনর্বাসনের দাবি নিয়ে হাজির হয়েছেন তারা। অভিযুক্ত মালিকের বিচারের অগ্রগতিও হয়নি। সাক্ষ্যগ্রহণের নামে চলছে টালবাহানা।

কেউ কেউ তালিকা নিয়ে যায়

অবস্থান কর্মসূচিতে থাকা তাজরীন ফ্যাশনের পাঁচতলার সুইং অপারেটর জরিনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আজ পঙ্গু। আমরা ন‌্যায্য দাবি নিয়ে এসেছি, কিন্তু আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করছে না। কেউ কেউ আসে। তালিকা নিয়ে যায়। কিন্তু কেন তালিকা নেয় তা জানায় না।

জরিনা আরও বলেন, আমার ঘর নাই। পরিবার নিয়ে যেন চলতে পারি সেই মোতাবেক ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, এটাই আমাদের মূল দাবি।

ভবনের চারতলা থেকে লাফ দেওয়ায় গুরুতর আহত সোলাইমান হোসেন বলেন, ১৫ দিন আগে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় থেকে আমাদের তালিকা নিয়ে গেছে। কিন্তু তারা তালিকা নিয়ে কী করলো সে বিষয়ে আমরা জানি না। ভবন থেকে লাফিয়ে পড়ায় মেরুদণ্ডে আঘাত পান সোলাইমান। ভেঙে যায় ডান পা। এখনও সেই ক্ষত নিয়ে চলছেন। এ পর্যন্ত কোনও ক্ষতিপূরণ পেয়েছেন কিনা প্রশ্নে তিনি বলেন, চার বছর নিজের খরচে চিকিৎসা করিয়েছি। চার বছর পরে কিছু টাকা পেয়েছিলাম। কিন্তু ততদিনে তারচেয়ে বেশি খরচ হয়েছে। আমাদের দাবি, আমাদের পুনর্বাসন করা হোক। সম্মানজনক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।

বিচার শেষ হবে কবে?

তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর পরও রাষ্ট্রপক্ষ শুনানিতে সাক্ষী হাজির করতে পারছে না বলে মামলায় অগ্রগতি নেই।

২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনায় করা মামলায় কয়েকদিন পর পর নতুন করে শুধু শুনানির দিনই ধার্য হচ্ছে। সর্বশেষ গত ১৫ অক্টোবর তাজরীন অগ্নিকাণ্ডের মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল। বিচারক উপস্থিত না থাকায় আদালত বসেনি। অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের অনেকে যারা গত ক্ষতিপূরণের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছেন তারা আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তী শুনানির তারিখ আগামী বছরের ১৩ জানুয়ারি।

পরের তারিখে সাক্ষী হাজির করা সম্ভব হবে উল্লেখ করে তাজরীনের মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, যিনি সমন্বয়নের দায়িত্বে ছিলেন তিনি অন্য দায়িত্ব নিয়ে চলে যাওয়ায় কিছুটা স্থবিরতা এসেছিল। নতুন একজনকে দায়িত্ব দিয়ে প্রসিকিউশন টিম করে দেওয়া হয়েছে। আগামী তারিখে আমরা সাক্ষী হাজির করতে পারব বলে আশা করছি।

এতদিন সাক্ষী হাজির করতে না পারার কারণ হিসেবে তিনি বলেন, গার্মেন্টসের শ্রমিকরা বেশিরভাগই ভাসমান। এক জায়গায় থাকে না। ফলে যোগাযোগ করা যাচ্ছে না।

কবে নাগাদ মামলা শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, এই মামলা নিয়ে আমিও বিপদে আছি। ১০৪ জন সাক্ষী, আসামি একাধিক। আসামিদের পৃথক পৃথক আইনজীবী থাকলে তারা প্রত্যেকে সাক্ষীদের জেরা করবেন। ফলে সময় লাগবে।

ক্ষতিপূরণের আইন পরিবর্তনের দাবি যে কেউ তার জায়গা থেকে তুলতেই পারে। আইনানুযায়ী শ্রমিককে ক্ষতিপূরণ দিতে হবে উল্লেখ করে শ্রম অধিদফতরের মহাপরিচালক এ এ এম মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আইন পরিবর্তনের ইস্যু নিয়ে আমরা কথা বলতে পারি না। সেটি মন্ত্রণালয় করবে। আর মনে রাখতে হবে এটি একটি লম্বা প্রক্রিয়া। এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি করোনাক্রান্ত হওয়ায় কথা বলতে পারেননি।

উল্লেখ্য, রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে তাজরীন ফ্যাশন লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১২ জন শ্রমিক পুড়ে মারা যান। এছাড়া অসংখ্য শ্রমিক গুরুতর আহত হন। ওই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান ২০১৩ সালের ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তাজরীন ফ্যাশনের এমডি দেলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত বাকি আসামিরা হলেন, তাজরীন ফ্যাশনের চেয়ারম্যান মাহমুদা আকতার, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম, আনিসুর রহমান, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, স্টোর ইনচার্জ আল-আমিন ও লোডার শামীম মিয়া।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফের পেছালো নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি
পরবর্তী পোস্ট
ধর্ম মন্ত্রণালয় ছাড়া মন্ত্রিসভায় আর কোনো পরিবর্তন নেই: কাদের

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting