দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৮
সাতক্ষীরায় কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ: ১৬ বছরে...
আশাশুনিতে শহীদ জিয়ার আমলের দু’টি খাল পুনঃখননের দাবি
খুলনার গাছে আপেল ধরল কীভাবে? রহস্যের পেছনে যে...
দেবহাটায় শামীম হত্যা মামলায় সাদিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায়...
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা...
দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক...
হাবিবুল্লাহর নেতৃত্বের সিন্ডিকেট কপোতাক্ষ-খোলপেটুয়ার বালু লুটছে
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিনির্বাচিত খবরসাতক্ষীরা জেলা

পরকীয়া প্রেমে ভাঙল ১৪ বছরের সংসার

কর্তৃক SK Ferdous নভেম্বর ২৪, ২০২০
নভেম্বর ২৪, ২০২০ ০ কমেন্ট 464 ভিউস

আহাদুর রহমান:

বাড়ির পাশে এক বিঘা আয়তনের তিনটি ঘের নিয়ে চারা মাছের চাষ করেন আলমগীর। এরই মধ্যে চোখ পড়ে ঘেরের পাশের বাড়ির মফিজুলের সংসারে। গোপনে তার স্ত্রীর মোবাইল নম্বর যোগাড় করে শুরু হয় কথোপকথন। এক পর্যায়ে মোবাইলে প্রেমালাপ থেকে পরকীয়া। এভাবেই সুখের সংসারে তুষের আগুন। অবশেষে ভেঙেই গেল ১৪ বছরের সংসার।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের পুরোহিতপুরের মফিজুল ইসলাম। বয়স ৩৬। কর্মজীবনে চাষ থেকে শুরু করে যখন যে ধরনের কাজ পান তা দিয়েই সংসার চালান। ১৪ বছর আগে বিয়ে করেন কুল্যোর মোড়ের দাউদ সরদারের মেয়ে হাফিজা খাতুনকে (২৮)। সংসার জীবনে এই দম্পতির ১১ বছর বয়সী হাফিজ ও ৯ বছর বয়সী রনি নামের দুই ছেলে সন্তান আছে। সুখেই চলছিল সব। কিন্তু হঠাৎ সুখের সংসারে অশুরের আগমন। তারই বাড়ির পাশের এক বিঘা আয়তনের তিনটি পুকুর নিয়ে চালাই মাছের চাষ করে কুল্যা ইউনিয়নের পুরোহিতপুর গ্রামের কেরামত সরদারের ছেলে আলমগীর হোসেন(৩০)।

এ সময় তার কু-নজর পড়ে মফিজুলের সংসারে। সুযোগ বুঝে মফিজুলের স্ত্রী হাফিজার মোবাইল নম্বর যোগাড় করে শুরু করেন প্রেমালাপ। এক সময় স্বামীর অগোচরে মত্ত হন পরকীয়া প্রেমে। প্রায় চার বছর ধরে চলে এভাবেই। তার মধ্যে মফিজুলের ছেলেরা বড় হয়। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় তারাও বাড়িতে থাকে। এরই মধ্যে তাদের চোখে পড়ে মায়ের কুকীর্তি। তারা বাবাকে এ বিষয়ে জানাতে চায়। হাফিজা বিষয়টি আঁচ করতে পেরে বড় ছেলে হাফিজকে বালিশ চাপা দিয়ে ও ছোট ছেলে রনির গলায় শিকল পেঁচিয়ে হত্যার চেষ্টা করে।

কিন্তু এ সময় মফিজুলের পরিবারের লোকজন টের পাওয়ায় এ যাত্রায় বেঁচে যায় দু’শিশুর জীবন। তারপরই বের হয়ে আসে আসল ঘটনা। মফিজুল ছেলেদের থেকে জানতে পারেন তার স্ত্রী পরকীয়ায় আসক্ত। ঘটনাটি প্রায় ছয় মাস আগের। এরপরই হাফিজা মায়ের সাথে বাবার বাড়িতে চলে যায়। একাধিকবার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে চেষ্টাও করেন তাকে এ পথ থেকে ফেরাতে। কিন্তু বিধিবাম। হাফিজা মানতে নারাজ। সে প্রথমে তার খালাতো ভাই আগরদাড়ি গ্রামের রেজাউল কবিরাজের ছেলে ইদ্রিসদের বাড়ি। তার কিছুদিন পর বাবার বাড়িতে ফিরে যায়।

গত তিন মাস আগে ঢাকায় একটি গার্মেন্ট্স এ কাজ নেন হাফিজা। তারপরও একাধিকবার মফিজুল চেষ্টা করে সংসার টেকানোর জন্য। কিন্তু হাফিজা শর্ত দেয় এ ক্ষেত্রে অবশ্যই আলমগীরকে তার বাড়িতে অবাধ যাতায়তের সুযোগ দিতে হবে। চলতি মাসের ১৭ তারিখ হাফিজা আলমগীরের সাথে ঢাকায় যাওয়ার জন্য সাতক্ষীরা শহরের বিআরটিসি কাউন্টারে আসে। এসময় জানতে পেরে মফিজুল কাউন্টারে গিয়ে তাদের আটকায়। আলমগীর মফিজুলকে দেখে পালিয়ে যায়। কিন্তু হাফিজা ও তার খালাতো ভাই ইদ্রিস পালাতে পারেনি। তবে স্থানীয় এক মেম্বারের সহযোগীতায় তাদের ছাড়িয়ে নেয় আলমগীর। এ বিষয়ে কুল্যা ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ করেন মফিজুল ইসলাম। যা এখনও বিচারাধীন।

মফিজুল ইসলাম বলেন, আমার সুখের সংসার পুরোটাই ধ্বংস করে দিয়েছে আলমগীর। এর জন্য দায়ী হাফিজা, তার মা মাসুমা ও খালাতো ভাই ইদ্রিস। আমার দুই বাচ্চার মা বেঁচে থেকেও এতিম। তাদের খাওয়ার কষ্ট হচ্ছে। এতদিনের সংসারে অশান্তি করে সে চলে গেল। বারবার বুঝিয়েও তাকে ফেরাতে পারলাম না। এখন উল্টো বিভিন্ন সময় অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে। এদিকে আলমগীর আমাকে দেখে নেওয়ার জন্য নাকি ১০ লাখ টাকা জোগাড় করে রেখেছে। আমার ছোট দু’শিশু সন্তান নিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতনদী পত্রিকার বার্তা সম্পাদক মাসুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদের কলারোয়া প্রেসক্লাবের বিবৃতি 
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় পুলিশ স্টিকার লাগানো কারসহ সাত প্রতারক গ্রেফতার

রিলেটেড পোস্ট

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

নভেম্বর ৮, ২০২৬

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক...

নভেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...

নভেম্বর ৭, ২০২৬

দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

নভেম্বর ৭, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...

নভেম্বর ৭, ২০২৬

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...

নভেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...

নভেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...

নভেম্বর ৭, ২০২৬

আশাশুনির নওয়াপাড়া ও নৈকাটিতে নদী খননের মাটি বিক্রি...

নভেম্বর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting