আশাশুনি ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি: আশাশুনিতে ১৭০ পিস ইয়াবাসহ পেশাদার এক মাদক বব্যবসায়ী আটক হয়েছে। থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা বড়দলে এএসআই মিলন সঙ্গিয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বড়দল কলেজিয়েট স্কুলের সামনে জনৈক নূর ইসলামের দোকন এলাকা থেকে বটিয়াগাটা উপজেলার গাওঘোরা গ্রামের আবুল হায়াত বিশ্বাসের পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী হুমায়ন বিশ্বাস (৩০) কে আটক করে। তার দেহ তল্লাসি করে ১৭০ পিচ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে আশাশুনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২৭(০৮)১৯ নং মামলা দায়ের করে শুক্রবার কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Comments

Leave a Reply