কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যা

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ কালিগঞ্জের পল্লীতে ঘরের আড়ায় গলায় শাড়ি পেঁচিয়ে সীতা সরকার (৫৫) নামে এক গৃহ বধু আত্মহত্যা করেছে। নিহত গৃহ বধু কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের মৃত গোষ্ঠ বিহারী সরকারের স্ত্রী। বৃহস্পতিবার রাতে কোন এক সময় সবার অজান্তে ঘরের মধ্যে আড়াতে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানান। শুক্রবার সকালে দরজা না খোলায় নিহতের ভাইপো প্রসাদ সরকার লোক জন নিয়ে দরজা ভেঙ্গে তার মৃত দেহ দেখতে পায়। বিষয়টি থানায় খবর দিলে উপ পরিদর্শক অনুপ কুমার ঘটনাস্থলে যেয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃত দেহ সৎকারের ব্যবস্থা করা হয়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Comments

Leave a Reply