দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৩
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

জেলার বিভিন্ন উপজেলায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুবঋণ বিতরণ

কর্তৃক SK Ferdous নভেম্বর ১, ২০২০
নভেম্বর ১, ২০২০ ০ কমেন্ট 421 ভিউস

সাতনদী ডেস্ক:

“মুজিব বর্ষের আহবান, যুব কর্ম সংস্থান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণ বিতরণ এবং শ্রেষ্ঠ সংগঠন ও ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে সাতনদীর পাঠকদের জন্য সে সব খবর তুলে ধরা হলো।

সাতক্ষীরা জেলা প্রশাসন:

ফিরোজ হোসেন: “মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন যুব ও উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা যুব উন্নয়ন কর্মকর্তা যুবভবনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলা সাতক্ষীরা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএমবার), সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার (ভারপ্রাপ্ত) উপপরিচালক আশিষ কুমার মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব উন্নয়ন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য ৩১ জন যুবকের মধ্যে ২৩ লক্ষ ২০ হাজার টাকা যুবঋন বিতরণ করা হয়। জেলায় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার গ্রহন করেন নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।

আশাশুনি উপজেলা:

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুবঋণ বিতরণ ও শ্রেষ্ঠ সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ। উপজেলার বিভিন্ন যুব সংগঠন ও প্রশিক্ষিত যুবদের অংশ গ্রহনে আলোচনা সভা শেষে ২৯ জন যুব ও যুব নারীদের মাঝে ১৪ লক্ষ ৩০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠককে ক্রেস্ট প্রদান করা হয়।

তালা উপজেলা: তালা প্রতিনিধি:

” মুজিব বর্ষের আহবান,যুব কর্মস্হান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা,সনদপত্র,গাছের চারা বিতরন এবং যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু,পলি­ উন্নয়ন কর্মকর্তা প্রমুখ উপসিস্থত ছিলেন।

কলারোয়া উপজেলা: কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০’ পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই ¯েøাগানকে সামনে রেখে রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ সমত আরা বেগম, মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, পিআইও সুলতানা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুবক-যুবতীগণ। সভাটি পরিচালনা করেন সফল যুব আত্মকর্মী আবু বক্কর ছিদ্দিক বাবু। সভা শেষে ২৪ জন যুবক-যুবতীদের মাঝে ১১ লাখ ১০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। সফল যুব আত্মকর্মীদের বিশেষ অবদানের জন্য সনদপত্র ও ক্রেস্ট প্রদানসহ যুবক-যুবতীদের মাঝে ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কালিগঞ্জ উপজেলা:

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, যুবকদের মধ্যে জাকির হোসেন, লিডার্সের সুলতানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। সভা শেষে ১৫ জন যুবকের মধ্যে ৭ লক্ষ ১৫ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে ৩ জনকে বর্ষসেরা যুব ঘোষণা করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার ১১ টার সময় এ্যাকশান এইড বাংলাদেশ ও নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল প্রধান অতির্থি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা করোনা এক্সপার্ট টিমের একমাত্র নারী সদস্য জাকিয়া রাজিয়া, সমাজকর্মী তাহমিনা হাসানকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও বেলা ৩ টার সময় বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়ার পরিচালনায় বর্ষসেরা ওই তিন যুবকে নিয়ে রেডিও নলতায় বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

জেলার বিভিন্ন উপজেলায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুবঋণ বিতরণ
সাতনদী ডেস্ক: “মুজিব বর্ষের আহবান, যুব কর্ম সংস্থান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, সনদপত্র ও যুবঋণ বিতরণ এবং শ্রেষ্ঠ সংগঠন ও ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে সাতনদীর পাঠকদের জন্য সে সব খবর তুলে ধরা হলো।

সাতক্ষীরা জেলা প্রশাসন:

ফিরোজ হোসেন: “মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন যুব ও উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা যুব উন্নয়ন কর্মকর্তা যুবভবনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলা সাতক্ষীরা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএমবার), সাতক্ষীরা সরকারি কলে

জের অধ্যক্ষ এসএম আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার (ভারপ্রাপ্ত) উপপরিচালক আশিষ কুমার মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব উন্নয়ন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য ৩১ জন যুবকের মধ্যে ২৩ লক্ষ ২০ হাজার টাকা যুবঋন বিতরণ করা হয়। জেলায় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার গ্রহন করেন নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।

আশাশুনি উপজেলা:

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুবঋণ বিতরণ ও শ্রেষ্ঠ সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ। উপজেলার বিভিন্ন যুব সংগঠন ও প্রশিক্ষিত যুবদের অংশ গ্রহনে আলোচনা সভা শেষে ২৯ জন যুব ও যুব নারীদের মাঝে ১৪ লক্ষ ৩০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠককে ক্রেস্ট প্রদান করা হয়।

তালা উপজেলা: তালা প্রতিনিধি:

” মুজিব বর্ষের আহবান,যুব কর্মস্হান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা,সনদপত্র,গাছের চারা বিতরন এবং যুব ঋনের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু,পলি­ উন্নয়ন কর্মকর্তা প্রমুখ উপসিস্থত ছিলেন।

কলারোয়া উপজেলা: কলারোয়া প্রতিনিধি:

কলারোয়ায় ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০’ পালিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই ¯েøাগানকে সামনে রেখে রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ সমত আরা বেগম, মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, পিআইও সুলতানা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুবক-যুবতীগণ।

সভাটি পরিচালনা করেন সফল যুব আত্মকর্মী আবু বক্কর ছিদ্দিক বাবু। সভা শেষে ২৪ জন যুবক-যুবতীদের মাঝে ১১ লাখ ১০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। সফল যুব আত্মকর্মীদের বিশেষ অবদানের জন্য সনদপত্র ও ক্রেস্ট প্রদানসহ যুবক-যুবতীদের মাঝে ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কালিগঞ্জ উপজেলা:

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, যুবকদের মধ্যে জাকির হোসেন, লিডার্সের সুলতানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। সভা শেষে ১৫ জন যুবকের মধ্যে ৭ লক্ষ ১৫ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে ৩ জনকে বর্ষসেরা যুব ঘোষণা করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রবিবার ১১ টার সময় এ্যাকশান এইড বাংলাদেশ ও নারী উন্নয়ন সংগঠন বিন্দুর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল প্রধান অতির্থি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা করোনা এক্সপার্ট টিমের একমাত্র নারী সদস্য জাকিয়া রাজিয়া, সমাজকর্মী তাহমিনা হাসানকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও বেলা ৩ টার সময় বিন্দুর পরিচালক জান্নাতুল মাওয়ার পরিচালনায় বর্ষসেরা ওই তিন যুবকে নিয়ে রেডিও নলতায় বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
র‌্যাব-৬, কর্তৃক ২ কেজি গাঁজা সহ জন আসামী গ্রেফতার
পরবর্তী পোস্ট
মহানবী(সা:) কে নিয়ে বাঙ্গচিত্র করায় পাটকেলঘাটায় মানববন্ধন ও সমাবেশ

রিলেটেড পোস্ট

বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting