প্রেস বিজ্ঞপ্তি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর গ্রামস্থ জনৈক শাহজাহান ঢালী (৬৫), পিতাঃ মৃত সোনাই ঢালী এর বাড়ির সামনে সাতক্ষীরা টু ভোমরাগামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ রাজু আহম্মেদ (২৩), পিতা-মোঃ আবু সিদ্দীক, সাং-আলীপুর, থানা ও জেলা- সাতক্ষীরাকে ০২ (দুই) কেজি গাঁজা, মোবাইল-০১ টি এবং সিমকার্ড-০১ টি সহ হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-০১, তাং-০১/১১/২০২০ইং রুজু করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.