তালায় বসতভিটা ভাংচুর, থানায় অভিযোগ

Written by

in

বিশেষ প্রতিবেদক,তালা:

অসহায় প্রতিবন্ধী আব্দুল আলী মোড়লের বসতভিটা জোর পূর্বক ভাংচুর করে ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে আপন ভাই লুৎফর মোড়লের বিরুদ্ধে। এ ঘটনায় থানার অভিযোগ দায়ের করেছেন প্রতিবন্ধীর স্ত্রী মোছাঃ রুপিয়া বেগম।
অভিযোগ সুত্রে জানা যায়,সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়ারা গ্রামের মৃত: আইজুদ্দীন মোড়লের পুত্র প্রতিবন্ধী আব্দুল আলী সহিত আপন ভাই লুৎফর মোড়লে বসতভিটা ভিটা নিয়ে দীর্ঘ দিন বিভেদ চলে আসছিল।

সম্প্রতি বসতভিটার জমির সীমান নিধারণ করা হলে লুৎফর মোড়লের ঘর আব্দুল আলী মোড়লের সীমানার মধ্যে পরে। গত ২৬শে(অক্টোবার) লুৎফর মোড়ল ও তার স্ত্রী ফিরোজা বেগম(৩৮), ছেলে ফরিদ মোড়ল(১৯) তাদের ঘর ভেঙ্গে ফেলা সহ আব্দুল আলী মোড়লের পুত্র হাসিবুল মোড়ল ও রাকিবুল মোড়লকে অকথ্য ভাষায় গালিগালাজ বেদড়ক মারপিট করে।

আব্দুল আলী মোড়লের স্ত্রী রুপিয়া বেগম জানান,আমার স্বামী আব্দুল আলী মোড়লের দীর্ঘ ৭ বছর সেনা বাহিনীতে কাজ করার পরে হঠাৎ করে প্রতিবন্ধী হয়ে পরেন। তার পর হতে আমার স্বামী বাড়িতে থাকায় ভাসুর লুৎফর মোড়ল বিভিন্ন ভাবে নিজেরে বসতভিটা দখল করিবার পায়তারা করতে থাকেন। সম্প্রতি বসতঘরে জমি নিয়ে আমার ছেলে হাসিবুল মোড়ল ও রাকিবুল মোড়লকে মারপিট করে প্রাণ নাশের হুমকি প্রর্শন করেন অভিযুক্তরা।

অভিযুক্ত লুৎফর মোড়ল অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন,আমার সাথে তাদের বসতভিটা নিয়ে ঝামেলা আছে তবে আমরা তাদের মারপিট করিনি এবং ঘরও ভাঙ্গিনি।

খলিলনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রাজিব আলী জানান, তালা থানার অফিসার ইনচার্জ বরাবর ভুক্তভোগীরা একটি অভিযোগ দায়ের করেছেন।সরজমিনে তদন্ত পূর্বক ব্যবস্তা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply