তালায় গলায় ফাঁস দিয়ে সেনা সদস্যের আত্মহত্যা

Written by

in

তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় গলায় ফাঁস দিয়ে চন্দ্র সেখর সরকার নামে এক সেনা সদস্য আত্মহত্যা করেছে। তিনি উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের ছেলে। তিনি কক্সবাজারের রামু কান্টনমেন্টে ইঞ্জিনিয়ারিং কোরে সৈনিক পদে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরনে, তালা মাগুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ রেজাউল করিম মুঠো ফোনে জানান, সেনা সদস্য চন্দ্র সেখর সরকার শনিবার (৩১ অক্টোবর) রাত্র ১,৩০ ঘটিকার দিকে নিজ বাড়ির পাশে, এসডিএফ সংস্থার প্রবেশ দারের বারান্দার আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন তিনি।

তিনি আরও বলেন শোনা যাচ্ছে মৃত সেনা সদস্য চন্দ্র সেখর সরকার, নিজ পছন্দের মেয়েকে বিবাহ করতে চেয়েছিলেন,কিন্তু পারিবারিক ভাবে মত না দেওয়ার কারনে এ আতœহত্যা করতে পারেন, তিনি পাঁচদিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখার সময় তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

Leave a Reply