দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:২৯
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসারাদেশ

ধর্ষণের অভিযোগ করা ছাত্রীকেই কলেজ থেকে বহিষ্কার

কর্তৃক SK Ferdous অক্টোবর ৩০, ২০২০
অক্টোবর ৩০, ২০২০ ০ কমেন্ট 369 ভিউস

অনলাইন ডেস্ক :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের এক খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক ছাত্রী। পরে তদন্ত করে ওই ছাত্রীকে স্থায়ী বহিস্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষককে কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ছাত্রীর অভিযোগ থেকে জানা যায়, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের খণ্ডকালীন ইংরেজি শিক্ষক হাবিবুল্লাহ খোকনের কাছে প্রাইভেট পড়তেন এইচএসসি প্রথমবর্ষের ওই ছাত্রী। বাসায় গিয়ে প্রাইভেট পড়ার সুযোগে তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেন ওই শিক্ষক।

পরে প্রেমের সম্পর্ক তৈরি হলে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করেন শিক্ষক হাবিবুল্লাহ। এক র্যায়ে ওই ছাত্রী বিয়ের চাপ দিলে তড়িঘড়ি করে অন্যত্র বিয়ের আয়োজন করেন শিক্ষক হাবিবুল্লাহ। তিনি গোপনে বিয়ে করলে গত এপ্রিল মাসে অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করে তদন্ত শেষে ওই ছাত্রীকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। পরে ভূরুঙ্গামারীর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। কিন্তু পদক্ষেপ নেননি সংশ্লিষ্টরা।

কলেজের বহিষ্কারের সিদ্ধান্তে ওই ছাত্রীর পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছে। এ অবস্থায় ছাত্রত্ব ফিরে পেতে দপ্তরের বিভিন্ন কর্মকর্তার কাছে আবেদন করেছেন ওই ছাত্রী।

ছাত্রীর স্বজনরা জানান, একজন শিক্ষক জঘন্য অপরাধ করলো। কিন্তু শান্তি দেওয়া হলো ছাত্রীকে। তার পড়ালেখা বন্ধ হওয়ার মতো এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।

কলেজ পরিচালনা কমিটি ও তদন্ত কমিটির সদস্য ইমদাদুল হক মন্টু বলেন, তদন্তে শিক্ষকের অপকর্ম নিশ্চিত হওয়া গেছে। ছাত্রীর সম্মতিতে এ ঘটনা ঘটেছে।

ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খালেদুজ্জামান বলেন, কলেজ পরিচালনা কমিটি ও তদন্ত কমিটির সিদ্ধান্তে ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু সে অন্যায় করেছে। বিষয়টি অন্য শিক্ষার্থীদের ওপর প্রভাব পড়তে পারে। এজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজ পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি স্থানীয় (২৫ কুড়িগ্রাম-১) সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর জানান, তদন্ত কমিটি তাদের দুজনের অন্যায় খুঁজে পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। কারও কারণে কলেজ ক্ষতিগ্রস্ত হবে এটা ঠিক না।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন এ ঘটনায় ছাত্রীটির উপর দু’টি অনৈতিক কাজ হয়েছে। একে শিক্ষকের ঘৃণিত কাজ; অন্যটি বহিষ্কার। তার পড়ালেখা যাতে বন্ধ না হয়, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফুটবল খেলার নামে চট্টগ্রামের কদমতলীতে অভিনব পদ্ধতিতে চাঁদাবাজি !
পরবর্তী পোস্ট
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও গ্রিস, নিহত ৬ (ভিডিও)

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting