হাবিবুল্লাহ বাহার:
কালিগঞ্জে বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের ভিত্তিপ্রস্তর কাজের স্থাপন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার প্রশাসনের উদ্দ্যোগে ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, প্রভাষক আনিসুর রহমান, অ্যাডভোকেট জাফরুল্ল্যাহ ইব্রাহিম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজামুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.