দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:০৭
শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...
সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের
মেঘনায় জেলের জালে মিলল ৩৩ কেজির দুই কোরাল
কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন...
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
তিন শতাধিক ম্যানগ্রোভ প্রজাতির গাছ কাটার  প্রতিবাদ করায়...
কারাবন্দী অবস্থায় সাবেক পিপি আব্দুল লতিফের মৃত্যু
প্রকাশ্যে দিবালোকে রাস্তার পাশের সরকারি গাছ কেটে বিক্রয়,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার কালিয়ানী সীমান্তের বিএসএফএর গুলিতে ৫ বাংলাদেশি আহত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৩, ২০১৯
আগস্ট ২৩, ২০১৯ ০ কমেন্ট 311 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় বিএসএফএর গুলিতে কমপক্ষে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। এ সময় কয়েকটি গরুর গায়েও গুলি লেগেছে। গুলির ছাররাবিদ্ধ বেশ কিছু সংখ্যক গরু আনা হয়েছে সাতক্ষীরা সীমান্তের কুশখালি খাটালে।
তবে বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খোন্দকার বিএসএফএর উদ্ধৃতি দিয়ে জানান, তারা কোনো গুলি ছোড়েনি। তবে গরু পাচারকারীদের ধাওয়া করে কয়েকজনকে আটক করেছে তারা। তারা ভারতীয় না বাংলাদেশি তা তিনি নিশ্চিত করতে পারেন নি। তিনি আরও বলেন কোনো গরুর গায়ে গুলির ছাররা লেগেছে এমন কোনো তথ্য তার কাছে নেই।
এলাকাবাসী জানান, ভারত থেকে গরু আনতে একদল রাখাল চোরাপথে বৃহস্পতিবার ভারতের দুবলি এলাকায় যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আহত হন সাতক্ষীরার কুশখালির মফিজুল ইসলাম, হায়দর আলি, আজিবর রহমান, আমিনুল ইসলাম ও পুটের জামাতা। তারা সবাই দেশে ফিরে এলেও আহত আরও কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি। গ্রামবাসী আরও জানান আজ ১১২ টি ভারতীয় গরু এসেছে কুশখালি খাটালে। পাচার হওয়া অনেকগুলি গরুর দেহে গুলির ছাররা রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, গুলিবর্ষনের বিষয়টি অস্বীকার করেছে দুবলি বিএসএফ সদস্যরা। তবে গরু পাচারকালে কয়েকজনকে আটক এবং অন্যদের ধাওয়া করা হয় বলে তারা জানিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
পরবর্তী পোস্ট
দেবহাটা গোকুল আনন্দ মন্দিরের আয়োজনে জন্মাষ্টমী পালিত

রিলেটেড পোস্ট

কারাবন্দী অবস্থায় সাবেক পিপি আব্দুল লতিফের মৃত্যু

মে ২৫, ২০২৬

সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক...

মে ২৪, ২০২৬

সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির...

মে ২৪, ২০২৬

স্ক্র্যাচ কার্ডে ফ্রিজ জিতে ভাগ্য খুললো মোঃ রাজু...

মে ২৪, ২০২৬

সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মে ২২, ২০২৬

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে খুনের হুমকি

মে ২২, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

সাতক্ষীরা এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন

মে ২০, ২০২৬

বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সাতক্ষীরার দুই...

মে ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting