দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫১
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবরলিড নিউজ

আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ১৫ হাজার নারী-পুরুষ

কর্তৃক SK Ferdous অক্টোবর ৮, ২০২০
অক্টোবর ৮, ২০২০ ০ কমেন্ট 303 ভিউস

অনলাইন ডেস্ক :

হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশের ১৫ হাজার নারী ও পুরুষকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে শ্রমবাজারে দক্ষ শ্রমশক্তির সরবরাহ বাড়ার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনও সহায়ক হবে।

এ লক্ষ্যে ‘হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ-২)’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১২৩ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকা। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা।

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার-২০১৮-তে প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষ জনবল সৃষ্টির বিষয়টি ছিলো। প্রকল্পটি সরকারের নেয়া সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য ও লক্ষ্যের সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি আপাতত ঢাকা বিভাগের অধীন ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগের অধীন চাঁদপুর পৌরসভা, পাহাড়তলী ও খুলনা বিভাগের অধীন ফুলতলা এবং রাজশাহী বিভাগের বগুড়া সদরে বাস্তবায়িত হবে। এতে সরকারের নিজস্ব তহবিলের ১২৩ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে কাগজে-কলমে শুরু হওয়া প্রকল্পটি ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে বিটাক। ৬ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। এটি ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দবিহীন নতুন অননুমোদিত প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে, বিটাক ঢাকা (তেজগাঁও) কেন্দ্রে নিজস্ব জায়গায় ১০ তলা (মোট ৫৭ হাজার ৮০০ বর্গফুট) ভবনে একটি পুরুষ হোস্টেল নির্মাণ করা হবে। এছাড়াও বিটাক ঢাকা কেন্দ্রে বিদ্যমান ছয়তলা ভিতসম্পন্ন নারী হোস্টেলের ষষ্ঠতলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (মোট ৭ হাজার ২৬৭ দশমিক ৩০ বর্গফুট) করা হবে।

এই প্রকল্প মেয়াদে বিভিন্ন ট্রেডে ১৫ হাজার নারী ও পুরুষকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রমের প্রভাব নিরূপণে গবেষণা পরিচালনা করা হবে। নির্মিতব্য দশতলা হোস্টেল ভবনের জন্য আসবাবপত্র, ডাটাবেজ সফটওয়্যার উন্নয়ন, কম্পিউটার এবং যন্ত্রাংশ এবং দুটি ভবনের জন্য তিনটি লিফট কেনা হবে।

এ প্রসঙ্গে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ শিল্প খাতের পরিকল্পিত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য সরকারি ও বেসরকারি খাতে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব অর্থনৈতিক জোনে এরইমধ্যে দেশি-বিদেশি সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীরা শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বাজার চাহিদাভিত্তিক বিভিন্ন ট্রেডে নিবিড় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি করবে, যা নতুন শিল্প কারখানায় দক্ষ জনবলের চাহিদা পূরণসহ বেকার জনশক্তির আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে।

সূত্র-ডেইলি বাংলাদেশ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কাজে ফিরলেন ট্রাম্প
পরবর্তী পোস্ট
কপাল খুলেছে গতবার ফেল করা সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর

রিলেটেড পোস্ট

কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

জুন ১৭, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

পাটকেলঘাটায়  লোকনাথ নাসিং হোমে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর...

জুন ৭, ২০২৬

অপসাংবাদিকতার রোষানলে জিল্লুর রহমান

জুন ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting