আকবর হোসেন, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) না থাকায় উপজেলার ১২টি ইউনিয়ানের সাধারণ জমির মালিকরা দুর্ভোগের শিকার হচ্ছে। তারা জমির খাজনা, নামজারি, নামপত্তন, বন্দোবস্ত, ইজারা, খাসজমি ডিসিআর পেতে হয়রানির শিকার হচ্ছেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, খন্দকার রবিউল ইসলাম পদোন্নতি জনিত কারণে ৩ সেপ্টেম্বও ২০১০ ইং তারিখে বদলি হন। অতঃপর ওই দিনই কামরুল হাসান সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন । কিন্তু তিনি গত ১০ সেপ্টেম্বও ২০২০ তারিখে বদলি হয়ে ঢাকায় চলে যান। তারপর থেকে অদ্যবধি পদটি শূন্য রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকার কোন সুযোগ নেই। সাধারণত বড় বড় সমস্যার কবলে পড়ে মানুষ জমি বিক্রি করে। যেমন চিকিৎসা বিবাহ বাবা-মার কুলখানি কিন্তু কার্যক্রম একেবারেই বন্ধ থাকার কারণে সেবা প্রত্যাশীরা ক্ষতির মধ্যে পড়ছে।
এ ব্যাপারে ভুক্তভোগীরাী দ্রুত একজন এসিল্যান্ড (ভূমি) নিয়োগ দানের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, জনগনের ভোগান্তি হতে রক্ষা পেতে অতিদ্রুত এসিল্যান্ড নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
Leave a Reply
You must be logged in to post a comment.