প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল (ভিডিও)

আব্দুল্লাহ আল মাহফুজ: আজ ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মিলানায়তনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, শত্বাদীর মহা নায়ক স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্য, আওয়ামী লীগের সভানেত্রী ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর ০২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক যগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়াম্যান আছাদুজ্জামান বাবু, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, বিশ্বজিৎ সাধু, অনুষ্ঠানের সভাপত্বিত করেন মকসুমুল হাকিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু।

Comments

Leave a Reply