সুন্দরবনে চোরাই কাঠ সহ দুই চোরাকারবারী আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: সুন্দরবনে চোরাই কাঠ সহ দুই চোরাকারবারকে আটক করা হয়েছে। সুন্দরবন থেকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর নামক স্থান থেকে মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মিন্টু হোসেন এবং চুনকুড়ি বোন টহল ফাড়ির কর্মকর্তা আক্তার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার দিবাগত রাত্রে আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে ২ কাঠ চোরাকারবারিকে নৌকা এবং গোরান ও গেওয়া কাঠ সহ আটক করেন। আটককৃতরা হলো- মথুরাপুর জেলে পাড়া গ্রামের মৃত সাদেক সরর্দারের পুত্র আব্দুস সালাম (৩৫), মুন্সিগঞ্জ কচুখালী গ্রামের জলিলুর রহমানের পুত্র, আব্দুর রব (৪০)।

ধৃত আসামিদের স্বীকারোক্তিতে জানা যায়, তাদের দুই সহযোগী করিম গাজীর পুত্র আব্দুল মাজেদ ও ধুমঘাট গ্রামের আদেল মিয়া (৫০) পালিযে যায়। জব্দকৃত কাঠ ও নৌকা চুনকুড়ি টহল ফাঁড়িতে রাখা হয় এবং আসামি কাঠ ও নৌকার বন আইনে মামলা দেয়া হয় যার নং-০২ চুন/ড়ভ-২০২০-২০২১। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা, আবু সাঈদ ও মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এবি এম আকতারুজ্জামান (মিন্টু) রহমানের কাছে জানতে চাইলে তানারা ঘটনার সত্যতা স্বীকার করেন ।

Comments

Leave a Reply