দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩১
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে পলায়নকারী সেই ৪ কথিত সাংবাদিক গ্রেফতার, মামলা দায়ের

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৪, ২০২০
সেপ্টেম্বর ৪, ২০২০ ০ কমেন্ট 361 ভিউস

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে চাঁদাবাজির সময় জনরোষে পড়ে মোটর সাইকেল ফেলে পলায়নকারী সেই চার সাংবাদিককে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার বিকাল৩.৩০ টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মৃত ওসমান গনি সরদারের ছেলে নিকাহ রেজিস্ট্রার আছাদুজ্জামান আলিমের বাড়িতে উপস্থিত হয়ে ৪ জন কথিত সাংবাদিক নিজেদেরকে টিভি চ্যানেল থেকে এসেছেন পরিচয় দিয়ে বাল্য বিবাহ সহ বিভিন্ন বিবাহ সংক্রান্ত তথ্য চাওয়ার ছলে ১০ হাজার টাকা চাঁদাদাবী করেন। টাকা না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া ও পত্রিকায় নিউজ করার হুমকি দেন। এক পর্যায়ে তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে তিনি জেলা রেজিষ্টারকে ফোন করেন। এ সময় জেলা রেজিস্ট্রার বিষয়টি থানাকে অবহিত করার কথা বলেন। এরপর সাংবাদিকদের সঙ্গে বাক বিতন্ডাকালে স্থানীয়রা ছুঁটে এলে বেগতিক অবস্থা বুঝে ওই চার কথিত সাংবাদিক তাদের সাতক্ষীরা-হ ১৬-১৫১৫ ও সাতক্ষীরা-হ ১৩-৮৬০৩ নং দু’টি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনগন মোটর সাইকেলের চাবি আগে থেকে তুলে নেওয়ায় বিল আড় দিয়ে ভো দৌড় দিয়ে তারা পালিয়ে যায়। পরে এ ব্যাপারে থানাকে অবহিত করলে পুলিশ মটর সাইকেল দু’টি থানা হেফাজতে নেয়।

এরপর ঐ নিকাহ রেজিস্ট্রার কথিত সাংবাদিক চক্রের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীর অভিযোগে ৫(৯)২০২০ নং মামলা দায়ের করলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এর দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান এর বুদ্ধিমত্তায় এসআই গাজী নূর নবী সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় সেই চার কথিত সাংবাদিককে আশাশুনি এলাকা হতে সুকৌশলে আটক করেন।

আটক চার কথিত সাংবাদিক হলেন সাতক্ষীরা সদর উপজেলার বকচর গ্রামের মৃত মোনতাজ মোল্যার ছেলে আব্দুল মান্নান (৫৭), একই গ্রামের মৃত আফছার উদ্দীন সরদারের ছেলে হাফিজুর রহমান (৩৫), কুখরালী গ্রামের মৃত মকিম হোসেনের ছেলে মোশারফ হোসেন আব্বাস (৬৪) ও আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে বর্তমানে সাতক্ষীরা সদরের চালতেতলা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (৩৮) ।

এ ব্যাপারে জানতে চাইলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীর বলেন, এ ঘটনায় বেউলা গ্রামের নিকাহ রেজিষ্টার আসাদুজ্জামান বাদি হয়ে আটককৃত চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সমালোচনায় পড়ে খুলনার সুন্দরবন কলেজের ভর্তি ফি সংশোধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে ঝাটা মিছিল ও প্রতিবাদ সভা

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting