দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সরকারি কর্মকর্তাদের ভ্রমণ ব্যয়ের ৫০ শতাংশ স্থগিত

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৯, ২০২০
জুলাই ১৯, ২০২০ ০ কমেন্ট 504 ভিউস

জাতীয় ডেস্ক:

দেশে করোনাভাইরাসের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি। এমন পরিস্থিতিতে ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২০-২১ অর্থবছরে সরকারি কর্মচারীদের ভ্রমণ ব্যয়ের জন্য রাখা বাজেট বরাদ্দের অর্ধেক; অর্থাৎ ৫০ শতাংশ স্থগিত থাকবে। রোববার (১৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার অগ্রাধিকার খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার জন্য সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য। তাই সংস্থা ও প্রতিষ্ঠানের সব ধরনের রুটিন ভ্রমণ পরিহার করতেও বলা হয়েছে।

চলতি ২০২০-২১ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটে ‘ভ্রমণ ও বদলি’ বাবদ ২ হাজার ২৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এ পরিপত্র কার্যকরের মাধ্যমে সরকার অন্তত এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে ভ্রমণ ও বদলি বাবদ ২ হাজার ২১৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। গত ২৭ মার্চ থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে সরকারি কর্মচারীরা খুব একটা ভ্রমণ করতে পারেননি। তারপরও বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে ২ হাজার ২৪৮ কোটি টাকা।

অর্থ বিভাগ কয়েক দিন আগে আলাদা এক পরিপত্রে আগামী ডিসেম্বর পর্যন্ত সব ধরনের গাড়ি কেনার কার্যক্রমও স্থগিত রাখে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি আইজিপির আহ্বান
পরবর্তী পোস্ট
সাহেদের বিরুদ্ধে র‌্যাবের হটলাইনে ১৪০ অভিযোগ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting