দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৯
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

খেশরা হাইস্কুলের প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

কর্তৃক kobirubel.satnadee জুন ১৫, ২০২০
জুন ১৫, ২০২০ ০ কমেন্ট 458 ভিউস

আকবর হোসেন,তালা: সাতক্ষীরার তালার খেশরায় এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মোবারক হোসেনের বিরুদ্ধে স্কুলের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে জেলা শিক্ষা কর্মকর্তা। তবে অভিযোগকারীরা জেলা শিক্ষা কর্মকর্তা তদন্তে আস্তা রাখছেন না বলে পূর্ণ তদন্তের দাবী জানিয়েছেন।

অভিযোগকারীরা বলেন, প্রধান শিক্ষক এম মোবারক হোসেন এর দূণীতি বিষয়টি আমরা লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর আবেদন করি। বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসক কর্তৃক নির্দেশনার প্রেক্ষিতে ১৩ জুন শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ্ আল মামুন উক্ত বিদ্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কাজ শুরু করেন। প্রধান শিক্ষক ভুল স্বীকার করলে জেলা শিক্ষা কর্মকর্তা ১০ দিনের সময় দিয়ে চলে যান। তার এমন তদন্তে অভিযোগকারীরা আস্তা হারিয়েছেন বলে জানান। অভিযোগকারী মুক্তিযোদ্ধা গফুর মোড়ল বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার তদন্তে আমরা সন্তষ্ট হতে পারছি না। আমরা মনে করি তিনি প্রধান শিক্ষকের নিকট হতে উৎকোচ গ্রহন করে নাম মাত্র তদন্ত করছেন। তদন্তের সময় উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তারুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গফুর গোলদার, ম্যানিজিং কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি মইনুল ইসলাম, শিক্ষক, অভিভাবকবৃন্দ।

ম্যানেজিং কমিটির লোকজন জানান, এম মোবারক হোসেন ২০০৯ সালে এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকে সীমাহীন দুর্নীতি ও অর্থ আত্মসাতের কারণে বিদ্যালয়ের ভৌত অবকাঠামোসহ নিয়মশৃংখলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ৮জন শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের সম্পত্তি ইজারা প্রদান, অবৈধ গাইড বই বিক্রি, পুরাতন বই খাতা বিক্রি, উপবৃত্তির টাকা, শ্রেণী পরিবর্তনের সময় অবৈধ ফিস আদায়সহ এস এস সি ও জে এস সি পরীক্ষায় অতিরিক্ত ফিস আদায় করে লক্ষ লক্ষ আতœস্বাৎ করেছেন ।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা গফুর গোলদার জানান, প্রধান শিক্ষক এম মোবারক হোসেন এ পর্যন্ত ৮ জন শিক্ষক নিয়োগে দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন কল্পে ৩২ লক্ষ টাকা গ্রহণ করেছেন। বিদ্যালয়ের জমি ইজারা দিয়ে ৫ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু বিদ্যালয়ের কোন কাজে আসেনি এসব উন্নয়ন ফান্ডের টাকা । এছাড়া নিষিদ্ধ অবৈধ গাইড বই বিক্রি করে, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। শিক্ষক প্রতিনিধি মোঃ মইনুল ইসলাম বলেন, আমি বিদ্যালয়ের অর্থ কমিটির সদস্য হলেও আমাকে কিছু জানানো হয় না। বিদ্যালয়ের কোনো হিসাবের নথিপত্র রাখা হয় না, নেই কোনো রেজুলেশনও। আজ তদন্ত কমিটির কাছেও কোনো হিসাব দেখাতে পারেননি প্রধান শিক্ষক। এস এস সি পরীক্ষার ফরম পূরণের সময় মানবিক বিভাগে ১৪৫০ টাকার স্থলে নেয়া হয়েছে ২১০০ টাকা, বিজ্ঞান বিভাগে ১৫০০ টাকার স্থলে নেয়া হয়েছে ২২০০ টাকা এমনকি নম্বরপত্র ও প্রশাংসা পত্র দেয়ার সময় জোর টাকা আদায় করা হয়। ২০১০ সাল হতে অদ্যাবধি বিনা রশিদে ছাত্র-ছাত্রীদের বেতন ও অন্যান্য ফি আদায় করেন, যাতে কেউ হিসাব না নিতে পারে। তার কথার কেউ বিরোধীতা করলে তাকে অসম্মান করেন তিনি। প্রধান শিক্ষক মোবারক হোসেনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে আমরা সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করি। তিনি আরও বলেন, আমরা জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব না দেওয়ার আবেদন করলেও গ্রহণ না করে তাকে বহাল রাখা হয়। জেলা শিক্ষা অফিসার ১০ দিনের সময় দিয়ে প্রধান শিক্ষককে সহযোগীতা করে গেলেন।

জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ্ আল মামুন বলেন, এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মোবারক হোসেন ভুল স্বীকার করেছেন। তাকে ১০ দিনের মধ্যে সকল তথ্য সরজমিনে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক এম মোবারক হোসেন অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, আমি কোন অনিয়ম করেনী, সঠিক কাগজ পত্র না থাকলেও দূণীতি সাথে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বৃষ্টির পানিতে নিমজ্জিত বুধহাটা কাঁচা বাজার
পরবর্তী পোস্ট
আত্মমানবতার সেবায় বিরামহীন যোদ্ধা দেবহাটার ভাইস চেয়ারম্যান স্পর্শ

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting