দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৭
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসখুলনা

খুলনায় করোনায় নারীর তুলনায় দ্বিগুণ আক্রান্ত পুরুষ

কর্তৃক kobirubel.satnadee মে ১৫, ২০২০
মে ১৫, ২০২০ ০ কমেন্ট 357 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনায় করোনাভাইরাসে নারীদের তুলনায় দ্বিগুণ আক্রান্ত হয়েছে পুরুষ। এছাড়া দুই শিশুও এ ভাইরাসে আক্রান্ত। এদিকে খুলনা জেলায় মোট আক্রান্ত ১৯ জনের মধ্যে ৭ জন সুস্থ হয়েছে। আর মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদিকে নগরীর ছোট বয়রার শান্তিনগরের শেখ হাবিবুর রহমান সড়ক এলাকায় করোনায় আক্রান্ত ব্যক্তিকে খুলনা করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে সে সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় খুলনা জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৯ জন। এর মধ্যে ১১ জন পুরুষ এবং নারী ৬ জন। এছাড়া করোনা আক্রান্তের মধ্যে দুই শিশুও রয়েছে রূপসা এলাকায়। আক্রান্তের মধ্যে রয়েছে শহরে ৯ জন, রূপসা উপজেলায় ৭ জন, দিঘলিয়ায় ১ জন ও দাকোপে ২ জন ।

এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে গতকাল বুধবার আরও তিন জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে মণিরামপুর উপজেলার একজন বাগেরহাটের কচুয়া উপজেলার একজন এবং নড়াইলের কাজদিয়া এলাকার একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ বলেছেন গত বুধবার পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খুলনার ছিল ৩৬টি। এ নিয়ে বুধবার পর্যন্ত খুমেক’র পিসিআর মেশিনে মোট ৩৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

লকডাউন: নগরীর সোনাডাঙ্গা থানার ছোট বয়রার শান্তিনগরের শেখ হাবিবুর রহমান সড়ক এলাকায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এলাকাটি লকডাউন করা হয়েছে। জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন শেখ হাবিবুর রহমান সড়ক এলাকা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন। উক্ত এলাকায় জনসাধারণের প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকার সর্বস্তরের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে
পরবর্তী পোস্ট
কুমিরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সহায়তা কার্ড তৈরীতে অনিয়মের অভিযোগ

রিলেটেড পোস্ট

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting