দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৭
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সেই মাস্ক কেলেঙ্কারির রিপোর্ট ১২ দিনেও পড়েননি স্বাস্থ্যমন্ত্রী!

কর্তৃক kobirubel.satnadee মে ১১, ২০২০
মে ১১, ২০২০ ০ কমেন্ট 343 ভিউস

অনলাইন ডেস্ক:

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এন-৯৫ মাস্কের মোড়কে সাধারণ মাস্ক দেওয়া হয়েছিল। এ ঘটনা তদন্ত করে ১২ দিন আগে প্রতিবেদন দিয়েছে কমিটি। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেই প্রতিবেদন এখনও ‘পড়েননি’।

মাস্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রিপোর্ট আসুক। তারপর আমি দেখব।

এদিকে মাস্ক কেলেঙ্কারি তদন্তে গঠিত কমিটি জানিয়েছে ২৮ এপ্রিল তারা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, করোনাভাইরাসের কারণে অফিসে ‘কম যাচ্ছেন’ তিনি। সে কারণে এখনও প্রতিবেদনটি ‘দেখা হয়নি’।

তিনি বলেন, কেউ যদি ভুল করে থাকে। তাকে ভুলের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার, সেটা অবশ্যই দেখা হবে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

মার্চের শেষ ভাগে কেন্দ্রীয় ঔষধাগার থেকে রোগীর নমুনা পরীক্ষা ও চিকিৎসার জন্য সংক্রমণ এড়াতে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের এন-৯৫ মাস্ক সরবরাহ করা হয়। ওই মাস্কের প্যাকেটে লেখা ছিল ‘এন-৯৫’। কিন্তু ভেতরে পাওয়া যায় সাধারণ সার্জিক্যাল মাস্ক।

ফলে সেগুলো আসল মাস্ক কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন চিকিৎসকরা। চিকিৎসকদের ব্যাপক হারে করোনাভাইরাস সংক্রমণের পেছনে কারণ হিসেবে এই মাস্কের প্রসঙ্গও তুলছেন অনেকে।

কেন্দ্রীয় ঔষধাগারকে এসব মাস্ক সরবরাহ করেছিল জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. সাইদুর রহমানকে প্রধান করে ২০ এপ্রিল কমিটি গঠন করা হয়। গঠিত এ কমিটিকে ২৪ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও পরে আরও পাঁচ দিন সময় বাড়ানো হয়। সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়ার কথা ২৯ এপ্রিল। কিন্তু এর একদিন আগে ২৮ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দেয় কমিটি। প্রতিবেদনে কী আছে তা নিয়ে কোনো মন্তব্য করেননি তদন্ত কমিটি প্রধান মো. সাইদুর রহমান।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান হাবিবুর রহমান খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ব্যাপারে খুবই গোপনীয়তা বজায় রাখা হয়। এ কারণে আমাকে এ বিষয়ে জানানো হয়নি। আমি যতদূর জেনেছি প্রতিবেদনটি জমা দিয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে। এখনও সিদ্ধান্তে পৌঁছেনি।

তিনি আরও বলেন, সিদ্ধান্তে পৌঁছালে হয়ত আমি জানতে পারব। আর সিদ্ধান্ত হলে অবশ্যই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান হোক, অভিযুক্ত হলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। আর এটা যেহেতু একটা স্পর্শকাতর ইস্যু। এটার সিদ্ধান্ত হয়ত মাননীয় মন্ত্রী মহোদয়ই নেবেন।

পূর্বপশ্চিমবিডি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্বে করোনায় আক্রান্ত ৪১ লাখ ৫৫ হাজার, মৃত্যু বেড়ে ২ লাখ ৮৩ হাজার
পরবর্তী পোস্ট
নিম্ন আয়ের কর্মহীনের মাঝে খুলনা সিটি মেয়রের ত্রাণ বিতরণ

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting