দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২১
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়ার আহবান জানালেন এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৮, ২০১৯
আগস্ট ৮, ২০১৯ ০ কমেন্ট 507 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুকে ভয় নয়, ডেঙ্গুর প্রকোপ যেন আর বাড়তে না পারে। ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে ধৈর্য্য ও সাহসীকতার পরিচয় দিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে হবে। তাহলেই জয় নিশ্চিত। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশসহ ডেঙ্গু প্রতিরোধের নির্দেশনা মানলেই ডেঙ্গু প্রতিরোধ দ্রুত সম্ভব। যিনি বিপদ দিয়েছেন তিনিই পরিত্রাণ দেয়ার মালিক। সেই মহান আল্লাহ্ তায়ালার কাছে পানাহ্ চেয়ে মুক্তির জন্য দোয়া করার জন্য ইমাম ও আলেম সমাজের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ডে দলীয় নেতা কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক নিরলসভাবে পরিচ্ছন্নতার অভিযান চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন এবং সাতক্ষীরা সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ডেঙ্গু রোগীর ফ্রি চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন এবং সেই সাথে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দিয়ে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পরামর্শ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে পৌর এলাকা ও সদর উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা যেন আর বংশ বিস্তার না করতে পারে সে লক্ষ্যে পৌর মেয়র ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে ডেঙ্গুমুক্ত সাতক্ষীরা গড়তে নির্দেশনা দিয়েছেন এমপি রবি। তিনি বলেন, একমাত্র জনগণের সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই ডেঙ্গুর হাত থেকে মুক্তি সম্ভব। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্ষার সময়ে বৃষ্টি হওয়ার ফলে পানি জমতে পারে। যেমন ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, ডাবের পরিত্যক্ত খোসা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল, পলিথিন/চিপসের প্যাকেট ইত্যাদি। এসব জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে অন্তত তিন দিন মশা নিধনের জন্য স্প্রে বা ফগিং করতে হবে। এ মশা দিনে ও সন্ধ্যার সময় কামড়ায়। এডিস মশা বেশিরভাগ সময় পায়ের দিকে কামড়ায়। সে কারণে পা ঢেকে রাখতে হবে, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। তিনি বলেন, “আমি আমাদের যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ সহযোহী সংগঠনকে আহবান জানাব, আমাদের কর্মীরাও যেন মাঠে নেমে পড়ে।” ছাত্র, শিক্ষক, পেশাজীবী থেকে শুরু করে সব ধরনের সংগঠকে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এমপি রবি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারতীয় ফেন্সিডিলে সয়লাব জেলার প্রত্যন্ত অঞ্চল : ধ্বংসের মুখে যুব সমাজ
পরবর্তী পোস্ট
আশাশুনি শিক্ষকের বিরুদ্ধে শোক দিবসের প্রস্তুতি সভা পন্ড করার অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত...

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting